মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার স্ট্যাটাস 

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (১ আগস্ট), রাতে উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।

অন্যদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র আসছে…

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মতামত জানাতে এই খসড়ার একটি কপি বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি), পাঠানো হয়েছে।

সরকারি একটি দায়িত্বশীল সূত্রমতে, আগামী ৫ আগস্টের আগেই যেকোনো দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খসড়াটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।

তবে খসড়াটি সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে তৈরি করা হয়েছে, যাতে যে কোনো ধরনের বিতর্ক এড়ানো যায়। ঘোষণাপত্রে মোট ২৬টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই মাসে অভ্যুত্থান সংঘটিত হয়। যদিও প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল, এই অভ্যুত্থান হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে সরকার ঘোষণাপত্র তৈরির সঙ্গে সরাসরি জড়িত ছিল না।

তবে পরবর্তীতে সরকারের পক্ষ থেকেই এ উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। সংস্কার কমিশনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর মতামত এবং ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে গঠিত হয় ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর খসড়া। এবার উপদেষ্টা মাহফুজ আলম জানালেন ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের আমীরকে নিয়ে অপপ্রচার চালিয়ে সত্য গোপন করা যাবে না: ড.শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক: একটি নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন মাধ্যমে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নামে মিথ্যাচার করছে। তারা আসলে জামায়াতের চারিত্রিক মাধুর্য ও জনগণের সাথে আমাদের সুসম্পর্ক দেখে

মেজর সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী সাবেক ওসি প্রদীপ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মূলহোতা হিসেবে টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে চিহ্নিত করে

১৩ মাসে ২২০ নেতাকর্মী বহিষ্কার, তবুও থামছে না বিএনপির বিতর্কিত কর্মকাণ্ড

যশোর প্রতিনিধি: দখল ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইভাবে

বন্যায় জর্জরিত পাকিস্তানে আঘাত হানল ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় পাকিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত বন্যায় ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যেই মঙ্গলবার

সাদা পাথর লুটের মামলায় বহিস্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথরে পাথর লুটের মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে

দুলাভাই পালালেন শ্যালিকাকে নিয়ে, দুলাভাইয়ের বোনকে নিয়ে পালালেন শ্যালক!

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর কমলাপুর গ্রামের কেশব কুমার (২৮) প্রায় ছয় বছর আগে বিয়ে করেন। তাঁদের সংসারে দুটি সন্তানও রয়েছে। তবে সম্প্রতি তিনি স্ত্রীর ছোট বোন কল্পনার