মধ্যরাতে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ১২ জন নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার মধ্যরাত থেকে উপত্যাকাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় প্রাণ হারান তারা।

এদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের এই পরিসংখ্যানে খান ইউনিসে তাবুতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত ছয়জন এবং দক্ষিণাঞ্চলীয় শহরের মাইন এলাকায় একটি বাড়িতে সৈন্যদের হামলায় নিহত চারজনও অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় দুই নারীও নিহত হয়েছেন।’

আল জাজিরা আরবির সংবাদদাতারা জানিয়েছেন, ভোররাতে গাজার খান ইউনিসের কিজান রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের তাবুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার গাজায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ২১ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৭৪ জনে পৌঁছেছে।

দৈনিক হিসেবে রোববার গাজায় নিহত হয়েছেন ৪১ জন এবং আহত হয়েছেন আরও ৬১ জন। এ ছাড়া এদিন ধ্বংস্তূপ থেকে দুইজনের মরদেহও উদ্ধার করেছে স্থানীয় লোকজন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় ৩৯ হাজারটি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হয় গত ১৩ জুন

উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে রফিকুল ইসলাম খানের মতবিনিময় সভা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া-৪ আসনে জামায়াতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী মওলানা রফিকুল ইসলাম খান নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এমন কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে। ইতোমধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব

সিরাজগঞ্জে ক্যাবের উদ্যোগে দ্রব্যমূল্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রচারণামূলক কর্মসূচি 

সিরাজগঞ্জ প্রতিনিধি: কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রচারণামূলক কর্মসূচি

জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রবিবার (৪ মে)

ইরানে হামলা চালাতে আকাবা উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ইলাতের ঠিক দক্ষিণে অবস্থিত আকাবা উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন