মধ্যরাতে কাঁপল কিয়েভ, রুশ ড্রোন-মিসাইল হামলায় নিহত ১০, আহত ৩৪

অনলাইন ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় সোমবার (২৩ জুন) গভীর রাতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, এই হামলায় এক শিশুসহ অন্তত ১০ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন।

রাতভর চলা হামলায় রাজধানীর ব্যস্ততম শেভচেনকিভস্কি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যেটি মার্কিন দূতাবাস থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে একটি আবাসিক ভবনে মিসাইল আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ।

স্থানীয় বাসিন্দা ও নির্মাণশ্রমিক ভ্যালেরি মানকুতা জানান, ‘‘বিস্ফোরণের পর আমি তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে বেঁচে যাই। পুরো ভবন কাঁপছিল, চারপাশে ধুলা-বালু, ইটের টুকরো। এটা ছিল এক নিঃসীম আতঙ্কের রাত।’’

রুশ বাহিনী শক্তিশালী শাহেদ-ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী। তারা দাবি করেছে, হামলায় ব্যবহৃত ৩৫২টি ড্রোনের মধ্যে ৩৩৯টি এবং ১৬টি মিসাইলের মধ্যে ১৫টি ভূপাতিত করা হয়।

কিয়েভ শহরের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, হতাহতদের মধ্যে চার শিশুও রয়েছে। বিস্ফোরণের ফলে কিছু মেট্রো স্টেশন ও বোমা আশ্রয়কেন্দ্রের প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই হামলার সময় ইউক্রেনজুড়ে বিস্ফোরণ ও বিমানবিধ্বংসী গোলার শব্দে রাতজুড়ে আতঙ্ক বিরাজ করে।

উল্লেখযোগ্য যে, এই হামলা এমন সময় হলো, যখন নেদারল্যান্ডসের হেগে ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগাম প্রস্তুতি চলছে। সম্মেলনে যোগ দিতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেন বলছে, রুশ বাহিনী বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগ‌ঞ্জে ট্যাংক লরির চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপ‌জেলায় ট্যাংক লরির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জালাল (৫২) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার

বিচারের জন্য হাসিনাকে ফেরত চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা গণমাধ্যমে কথা বলছেন, কিন্তু ক্ষমা চাননি। ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন। ভারতকে বলব, হাসিনাকে ফেরত দিন।

দুবলার চরে ডাকাতিকালে ৩ ভারতীয় জলদস্যু আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: বঙ্গোপসাগরের দুবলার চরের জেলে পল্লিতে হামলা ও জেলেদের জিম্মি করার সময় তিন ভারতীয় জলদস্যুকে গণধোলাই দিয়েছে জেলেরা। পরে ওই তিন দস্যুকে অস্ত্র

ড. মাহফুজ রহমানকে ছেড়ে নতুন সংসারে ইভা রহমান

আবারও বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। বিয়ের তথ্য নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের

কঠিন সময়েও শক্তি-প্রেরণা যুগিয়েছে মায়ের অপরিসীম ভালোবাসা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

সরাইলে ৭৫ দিনে কুরআনের হাফেজ হলেন ৭ বছরের আদনান 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের আবরারিয়া মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ আদনান (৭)। মাত্র ২ মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে হেফজ সম্পন্ন করেছে