মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

ঠিকানা ডেস্ক: ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে। আশঙ্কা করা হচ্ছে, ইরান যেকোনো সময় যুক্তরাষ্ট্রের স্বার্থে পাল্টা হামলা চালাতে পারে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। এরইমধ্যে লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইসরায়েল ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের জন্য জরুরি বিমানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

মার্কিন প্রশাসনের একাধিক অভ্যন্তরীণ ও প্রকাশ্য নোটিশে জানানো হয়েছে, সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের জন্য সতর্কতা বাড়ানো হয়েছে।

স্থানীয় সময় রোববার পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, “ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কা রয়েছে।”

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের বর্তমান অবস্থা ও নিরাপত্তা সতর্কতা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’র সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, ইরানে মার্কিন হামলার জেরে সাইবার হামলা এবং একক হামলাকারীর (লোন উলফ) মাধ্যমে হামলার আশঙ্কা বেড়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজ নাগরিকদের জন্য তথ্য হালনাগাদ রাখা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে-যা বলছে সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেছেন, ‘মূল সংস্কার না করে কোনো নির্বাচন করলে কোনো লাভ হবে না। সেটি জাতীয় নির্বাচন হোক

সড়কে শৃঙ্খলা ফেরাতে একদিনে ২১৮০ মামলা

ঠিকানা টিভি ডট প্রেস: আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কঠোরতা শূন্যের কোঠায় নেমে আসে। এতে সুযোগ পেয়ে রাজধানীর ট্রাফিক আইন অমান্য করতে শুরু করে

রায়গঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) পাঙ্গাসীর ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে

যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ কর্মী আটক

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর)

গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।, রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে

রাজনীতিতে ‘হাতে খড়ি’ নিচ্ছেন জাইমা রহমান

ঠিকানা টিভি ডট প্রেস: ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবর্তে অংশ নেবেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তার এই কর্মসূচিতে অংশ