আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ১১ হাজার সেনা হোটেল ও বাসাবাড়িতে অবস্থান নিয়েছে। তাদের ব্যাপারে তথ্য দিতে আরব দেশগুলোর সাধারণ নাগরিকদের কাছে তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা সংস্থা।
শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ। বিপ্লবী গার্ডের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ‘তাদের আরব ভাইদের মানবঢাল হিসেবে ব্যবহার’ করার চেষ্টা করছে।
গোয়েন্দা সংস্থা বলেছে, “আমরা মার্কিনিদের সন্ধান বের করে তাদের ওপর হামলা চালাতে বাধ্য হচ্ছি। তাই, ভালো হবে যদি আপনার তাদের হোটেলে জায়গা না দেন এবং তাদের থেকে দূরে থাকেন।”
“আমেরিকার সন্ত্রাসীদের পালিয়ে থাকার স্থান সম্পর্কে আমাদের জানানো আপনাদের ইসলামিক দায়িত্ব। তাদের ব্যাপারে তথ্য আমাদের টেলিগ্রামে পাঠান।”— যোগ করেছে বিপ্লবী গার্ডের গোয়েন্দারা।
সূত্র: সিএনএন
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.