মধ্যপ্রাচ্যের সংঘাত: জ্বালানি সংকটে ভারতে সিরামিক শিল্পের উৎপাদন স্থগিত

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৃষ্ট জ্বালানি সংকটে ভারতের অন্যতম বৃহত্তম সিরামিক উৎপাদন কেন্দ্র গুজরাটের মোরবিতে প্রায় ৮০ শতাংশ কারখানা উৎপাদন বন্ধ রেখেছে। প্রায় সাড়ে ৬ বিলিয়ন ডলারের এই শিল্পকেন্দ্রে সংকটের কারণে প্রায় চার লাখ শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ভারতের সিরামিক শিল্পের কেন্দ্রবিন্দু মোরবি দেশটির প্রায় ৮০ শতাংশ মৃৎশিল্প—মূলত টাইলস ও স্যানিটারিওয়্যার—উৎপাদন করে এবং এসব পণ্য মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপে রপ্তানি করা হয়। মোরবি সিরামিক উৎপাদক সমিতির উপদেষ্টা মুকেশ কুন্দারিয়া জানিয়েছেন, প্রায় ৫৫০টি কারখানা উৎপাদন বন্ধ করে দিয়েছে। পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস ব্যবহারকারী মাত্র কয়েকটি কারখানা গ্যাস পাওয়ার ওপর নির্ভর করে সীমিত আকারে চালু রয়েছে।

কারখানা মালিক অমিত প্রজাপতির তথ্য অনুযায়ী, মোরবির প্রায় ১০ জনের মধ্যে চারজন কারখানা মালিক উৎপাদনের প্রধান জ্বালানি প্রোপেন ব্যবহার করেন, বাকিরা প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল। কারখানা মালিকরা বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রোপেন কেনেন, আর রাষ্ট্রীয় পরিবেশকের কাছ থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ পান। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর পর ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিলে এই জ্বালানি সরবরাহ শৃঙ্খল মারাত্মকভাবে ব্যাহত হয়।

মোরবি সিরামিক উৎপাদক সমিতির তথ্যমতে, এই অচলাবস্থা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকতে পারে। বর্তমানে মোরবির প্রায় তিন হাজার সিরামিক বিক্রেতা ও পরিবেশক বিদ্যমান মজুদের ওপর নির্ভর করছেন, কারণ নতুন সরবরাপ কমপক্ষে এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা সতর্ক করে বলছেন, এই সংকট দীর্ঘায়িত হলে অভ্যন্তরীণ বাজারে ঘাটতি দেখা দিতে পারে এবং আগামী এপ্রিল মাস থেকে মজুদ কমতে শুরু করার আশঙ্কা রয়েছে। ভারতের মৃৎশিল্পের মোট বাজারমূল্য প্রায় ৮ দশমিক ১ বিলিয়ন ডলার, যার অধিকাংশই মোরবি কেন্দ্রিক।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রাফিক বক্সের সামনে কাঁদছিল কিশোরী, বাসায় নিয়ে ধর্ষণ করেছে কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কলাবাগানে পুলিশ বক্সের সামনে কাঁদতে থাকা এক কিশোরীকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে একজন ট্রাফিক পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে।

সুদের টাকা না পেয়ে গাছে বেঁধে ব্যবসায়ীকে নির্যাতন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল

তাড়া‌শে নাশকতার অভিযোগে আওয়ামী লী‌গের দুই নেতা আটক

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়া‌শে নাশকতার অভিযোগে আওয়ামী লী‌গের দুই নেতা‌কে আটক করেছেন তাড়াশ থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে তাঁ‌দের নিজ বাড়ি

উপদেষ্টা পদে নিয়োগ না পেলে ঈদের নামাজ পড়বেন না সিরাজ

ডেস্ক রিপোর্ট: রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন রংপুরের সিরাজ-উদ-দৌলা চৌধুরী। শুক্রবার (১৪ মার্চ), সকালে পঞ্চগড়

অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় ‘দোষ স্বীকার’ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় ‘দোষ স্বীকার করেছেন’ পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। ‘রাজনৈতিক নেতৃত্বও দায়ী’, বাংলাদেশ ছাত্র আন্দোলনপর্বে হত্যাকাণ্ডের

‘লাব্বাইক’ ধ্বনিতে আজ মুখর হবে আরাফাতের ময়দান

নিজস্ব প্রতিবেদক: মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল। আজ ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে পবিত্র আরাফাতের ময়দান। পাপমোচনের আকুল বাসনায় মহান আল্লাহর