মদ্যপ অবস্থায় থানায় ঢুকে গালিগালাজ, যুবদলের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে যুবদলের স্থানীয় দুই নেতা মদ্যপ অবস্থায় থানায় গিয়ে ওই আসামিকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ এবং গালিগালাজ করেন। পরে পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার (৫ এপ্রিল), রাতে মানিকগঞ্জের সিংগাইর থানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবদল নেতারা হলেন- সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ওরফে জীবন (৪৫) এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৬)।

সিংগাইর থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে সিঙ্গাইর থানা পুলিশ। এ ঘটনায় রাত ৯টার দিকে মদ পান করে যুবদলের স্থানীয় ওই দুই নেতা থানায় গিয়ে পুলিশ সদস্যদের আসামিকে ছেড়ে দিতে বলেন। এ সময় তারা পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজ করতে থাকেন। পরে পুলিশ মদ্যপ অবস্থায় তাদের আটক করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের পেট থেকে অ্যালকোহল বের করা হয়। এ ব্যাপারে সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জে ও এম তৌফিক আজম বলেন, মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি থানায় আসেন।

এরপর তারা এজাহারভুক্ত এক আসামিকে ছাড়ার অনুরোধ করেন। এ সময় পুলিশ সদস্যদের গালিগালাজ করেন তারা। পরে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ তাদেরকে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, বিষয়টি জেনেছি। তদন্তের পর ঘটনার সত্যতা পাওয়া গেলে যুবদলের ওই দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আবারো চার দিনের রিমান্ডে পলক

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের ঘটনায় করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর

ইউক্রেনে ‘পারমাণবিক অস্ত্রের মতো’ শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে শত শত ড্রোন ও ‘পারমাণবিক অস্ত্রের মতো’ শক্তিশালী ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার জবাব হিসেবেই শুক্রবার

কাজিপুরে শহিদ জিয়ার ৪৪ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার( ৩০ মে) বাদ জুম্মা উপজেলার চালিতাডাঙ্গা

জুলাই হত্যার বিচারের আগে জনগণ ভোট মেনে নেবে না: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: জুলাই মাসের হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

ইসলামের খেদমত করতে’ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির উপজেলা কমিটির সদস্য হেলাল উদ্দিন মুন্সী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সুর্য্যমনি ইউনিয়নের ৮

রিং আইডি নিয়ে নিউজ করে তোপের মুখে আরটিভি নিউজ

রিং আইডি নিয়ে আর টিভি নিউজ হুবহু তুলে ধরা হলো ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচার অন্যতম মাধ্যম হলো ই-কমার্স। দিনদিন এটি