মঙ্গলবার শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে মঙ্গলবার (২০ জানুয়ারি)।

সোমবার (১৯ জানুয়ারি) ইসি কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আপিল শুনানি শেষে সব মিলিয়ে বৈধ প্রার্থী আছে ২ হাজার ২৫৪ জন।

ইসি কর্মকর্তারা জানান, কোনো দল কোনো আসনে একাধিক প্রার্থী দিয়ে থাকলে এবং তাদের সবাই বা একাধিক প্রার্থী বাছাইয়ে টিকে গেলে সংশ্লিষ্ট দল কাকে রাখবে তা মঙ্গলবারই জানাতে হবে। এক্ষেত্রে বিকেলে পাঁচটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ৮ই মার্চ শনিবার সিরাজগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন  করা হয়েছে। ‘অধিকার, সমতা,ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ এই শ্লোগানে

বাংলাদেশসহ ১৬ দেশে আজ ঈদুল ফিতর উদযাপিত

নিউজ ডেস্ক: সিয়াম সাধনার এক মাস পর আজ সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করছে মুসলিম বিশ্বের ১৬ দেশের মুসলমানরা। রোববার (৩০ মার্চ) বাংলাদেশ, পাকিস্তান,

জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইউক্রেনে রেকর্ড ড্রোন হামলা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের ঠিক পরপরই ইউক্রেনের ওপর রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

বিশ্বনেতারা তারেক রহমানকে সংসদ প্লাজায় জানাবেন সমবেদনা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিধিনিরা আজ বাংলাদেশে আসছেন। এর মধ্যে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস

তাড়াশের যুবদলের নেতা মাসুম ও শুকুর মির্জার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ, সর্বমহলে নিন্দার ঝড়!

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজীব আহমেদ মাসুম ও