মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, এখন একটা বৈরী হওয়া বইছে, একটা জিনিস বুঝত হবে শেখ হাসিনার দল, মওলানা ভাসানীর তৈরি করা দল, বঙ্গবন্ধুর লালন-পালন করা দল আওয়ামীলীগ। যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে। সেই হুজুর মওলানা ভাসানীর দল, বঙ্গবন্ধুর দল আওয়ামীলীগ কচু পাতার পানি না। সেটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে। এ রায় দেওয়ার মালিক জনগণ। রোববার (১১ মে) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি গ্রাম এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগন যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে- তাদের বিচার হবে এবং আইনের বিচারের দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ- সেটা ঠিক না।

পাক-ভারত যুদ্ধ নিয়ে বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনকার দিনে যুদ্ধ কোন ছেলে খেলা না। দুই একটা গুলি ছোড়া আর যুদ্ধ করা এক জিনিস না। ভারত-পাকিস্তান যুদ্ধ হতে পারে না। যুদ্ধ হলে এমন ভয়াবহ হবে সারা পথিবীতে তার প্রভাব পড়বে। ভারত সরকার তারা মানুষের নজরে ভালো হওয়ার জন্য যা করেছে- তা অনেকের কাছে ধরাও পড়েছে। এগুলো রাজনীতি না।

তিনি আরও বলেন, ভারত মহাচালকের দেশ- এই পথিবীতে শ্রেষ্ঠ চালকের দেশ ভারত। তারা কেন ছেলে খেলা করবে। বর্তমান সরকার যারা যুদ্ধ যুদ্ধ খেলায় মেতেছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় সেটা হবে না। এখন কোন যুদ্ধই তার একার না। আমরা ভারতের নিকটবর্তী প্রতিবেশি আমাদের উপর অবশ্যই প্রভাব পড়বে।

এসময় কৃষক শ্রমিক জনতা লীগের কেদ্রীয় নেতা বীরপ্রতীক আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এসএম নাজমুল আলম ফিরোজ, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক মো. সোবলু, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির নির্দেশে তার সহকারী একান্ত

লালমনিরহাটে থানায় হামলা, সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম থানায় বুধবার (২ জুলাই) রাতের ঘটনা যেন রীতিমতো রুদ্ধশ্বাস নাটক। সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুই সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে। এ সময়

আ. লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না: বদিউর রহমান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশন হচ্ছে, এটা ইনক্লুসিভ ইলেকশন (অন্তর্ভুক্তিমূলক নির্বাচন) হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ : মূলহোতা যুবলীগ নেতা দুলাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে ককটেল বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মূলহোতা চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি শরীফ উদ্দীন দুলালকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে। আটককৃত দুলাল হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর

এবার গাজায় সেনা পাঠাচ্ছে ৩ মুসলিম দেশ

অনলাইন ডেস্ক: দীর্ঘ দুই বছর ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনের গাজায় শাসক দল হামাসের সঙ্গে দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

যিনি ঘুষ গ্রহীতা তিনি করবেন ঘুষ দাতার বিচার, ইলিয়াসের স্ট্যাটাস

ঠিকানা টিভি ডট প্রেস: আসিফ নজরুলের বিরুদ্ধে বিচারকের কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করছেন আসিফ নজরুল নিজেই। যিনি ঘুষ গ্রহীতা তিনি