ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণ করলেন কারারক্ষী দেবর

ফতুল্লায় ভাবিকে ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জ কারাগারের কারারক্ষী কাজিম উদ্দিনের (৪৮) বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিকেলে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে মামলাটি করেন।

অভিযুক্ত কারারক্ষী কাজিম উদ্দিন জামালপুরের ঝাউলা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। টাঙ্গাইল কারাগার থেকে গত ২৩ ডিসেম্বর কাজিম উদ্দিন নারায়ণগঞ্জ কারাগারে বদলি হয়ে আসেন। তিনি ধর্ষণের শিকার গৃহবধূর স্বামীর চাচাতো ভাই।

মামলার বিবরণে বলা হয়েছে, ধর্ষণের শিকার ওই গৃহবধূর সাত বছর আগে বিয়ে হয়। তিনি স্বামী নিয়ে বর্তমানে ফতুল্লার লালপুর এলাকার একটি বাসায় বসবাস করেন। তার স্বামী একটি গার্মেন্টসে কাজ করেন। গত বছরের ২৪ ডিসেম্বর কাজিম উদ্দিন তাদের বাসায় প্রথম বেড়াতে আসেন। তারপর থেকে প্রায় সময় বেড়াতে আসতেন। তার স্বামী সকালে কাজে যায় এবং ছুটি হয় রাতে।

গত ৫ জানুয়ারি কাজিম উদ্দিন সকাল ৯টায় তাদের বাসায় এসে দেখেন ওই গৃহবধূ ঘুমিয়ে আছেন। এ সময় কৌশলে কিছু ছবি তুলেন তিনি। পরে সেই ছবি দেখিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেইল করে ১২ জানুয়ারি প্রথম ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময়সহ সর্বশেষ ২২ ফেব্রুয়ারি সকালে ওই গৃহবধূকে আবার ধর্ষণ করেন। ধর্ষণ শেষে তাকে ভয়ভীতি দেখিয়ে কাজিম উদ্দিন চলে যান। বিষয়টি তার স্বামীসহ আত্মীয়-স্বজনকে জানিয়ে বুধবার থানায় মামলা করেন ওই গৃহবধূ।

ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি রকিবুজ্জামান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অর্থপাচার মামলায় তারেক রহমান ও মামুনের সাজা বাতিল আপিল বিভাগে

নিজস্ব প্রতিবেদক: অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিলের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন

ঋণের টাকা পরিষোধ না করায় বিআরডিবি অফিসে আটকে রাখা হয় নারীকে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের টাকা পরিষোধ না করতে পারায় মোছা. নুরুন নাহার নামের এক নারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসে আটকে রাখার ঘটনা ঘটেছে।

বরিশালে আওয়ামী লীগ নেতা কাজী কামালের বিরুদ্ধে সম্পত্তি দখল ও হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর আওয়ামী লীগ নেতা কাজী মফিজুল ইসলাম কামালের বিরুদ্ধে ঐতিহ্যবাহী বিউটি কমপ্লেক্স দখল ও মালিকপক্ষকে হয়রানির অভিযোগ উঠেছে। প্রায় ৪০ কোটি টাকা

উল্লাপাড়ায় আমগাছে অস্বাভাবিক আলোর ঝলকসহ রহস্যময় প্রাণী দেখার দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ছয়পাড়া গ্রামে রাতের অন্ধকারে আমগাছে অস্বাভাবিক আলোর ঝলক দেখা যাওয়ার পাশাপাশি রহস্যময় একটি প্রাণীর উপস্থিতির দাবি করেছেন স্থানীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে ছাত্রদল: উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে

স্লোগান দিয়ে-গুলি ছুঁড়ে টেন্ডার বাক্স লুট

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ফাঁকা গুলি ছুঁড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার টেন্ডার বাক্স লুট করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে জেলার পবা উপজেলা পরিষদে এ