ভোলার চরফ্যাশনে শিশুদের মক্তব দখল করে বিএনপির কার্যালয় ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলায় শিশুদের ধর্মীয় শিক্ষার মক্তব ঘর দখল করে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়নের আমিনপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাকরাইল জামে মসজিদের পাশে অবস্থিত মক্তব ঘরটি প্রায় এক দশক আগে ইউএনডিপি ও মুসলিম এইডের সহায়তায় নির্মিত হয়। শুরু থেকেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন স্থানীয় শিশু-কিশোরদের কোরআন শিক্ষা প্রদান করতেন। মাঝে মাঝে সরকারি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সভাও সেখানে অনুষ্ঠিত হতো।
স্থানীয়দের অভিযোগ, গত বছর আগস্টে আওয়ামী সরকারের পতনের পর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা সোহরাব রাঢ়ী, বনি আমিন দালাল, জাকির রাঢ়ী, জাকির হাওলাদার, বাবুল মুন্সী ও ইসমাইল সিকদারসহ কয়েকজন ঘরটি দখল করে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন।
মসজিদ কমিটির সভাপতি আবু তাহের বলেন, “ঘরটি শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য নির্মিত হয়েছিল। কিছুদিন আগে কয়েকজন এসে এটি দখল করে নেয়। বর্তমানে আমরা মসজিদের ভেতরে পাঠদান চালাচ্ছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, সরকারি সহযোগিতায় নির্মিত ধর্মীয় শিক্ষা কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্যে দখল করা অনৈতিক ও ধর্মীয়ভাবে অগ্রহণযোগ্য।
তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি বশির আহম্মেদ বলেন, “ঘরটি দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে ছিল। আমরা সেটি পরিষ্কার করে রাজনৈতিক অফিস হিসেবে ব্যবহার করছি, দখল করিনি।”
এ বিষয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি সামছুল হক বলেন, “বিষয়টি জানার পর আমি সংশ্লিষ্টদের ঘরটি ছেড়ে দিতে বলেছি। এখন সেখানে কেউ বসে না, শুধু কিছু চেয়ার ও নেতাদের ছবি রয়ে গেছে। এগুলো সরিয়ে মক্তব পুনরায় চালু করা হবে।”
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনায় যেতে চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা, শাহবাগে আটকে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। কিন্তু

ফজলুর রহমানের মন্তব্যে ভারত-বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা, ওয়াইসির পাল্টা বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক: বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমানের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তির সৃষ্টি হয়েছে। তিনি

বেলকুচিতে ব্রাকের উদ্দোগে মানব পাচার বিযয়ক মতবিনিময় সভা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ব্রাক মাইগ্রেশান প্রোগ্রামের আওতায় “মানব পাচার ও অনিয়মিত অভিবাসন” বিযয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা

আ. লীগকে সমর্থন দিয়ে সাবেক বিএনপি নেতা বললেন, দেশে ফিরবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন কিশোরগঞ্জের সাবেক প্রতিমন্ত্রীপুত্র এবং কিছুদিন আগে বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক নেতা অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন।, তিনি ছাত্র-জনতার

গুমের শিকার ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের, ২২ শতাংশ বিএনপির

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক

সিরাজগঞ্জে মানসিক ভারসাম্যহীন বাবার সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ার অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ (৮০) মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ অবস্থায় অনিচ্ছায় জোরপূর্বক সম্পত্তি দখলের উদ্দেশ্যে দলিল তৈরি, অপহরণ ও শারীরিক-মানসিক