ভোর রাতে সমর্থকদের কটু কথা না বলার আহ্বান জানিয়ে এমপি আমির হামজার পোস্ট

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তার সমর্থকদের উদ্দেশে বিশেষ অনুরোধ করেছেন।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে দেওয়া ওই পোস্টে তিনি দেশবাসী ও তার সকল শ্রেণির সমর্থকদের উদ্দেশে বলেন, তাকে নিয়ে যেসব জায়গায় কটু কথা বলা হয়, সেখানে গিয়ে কেউ যেন খারাপের জবাবে খারাপ ভাষা ব্যবহার না করেন।

পোস্টে তিনি লিখেছেন, প্রিয় দেশবাসী এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসমস্ত জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না।

তিনি আরও বলেন, সমর্থকরা চাইলে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন অথবা নীরব থেকে এড়িয়ে যাবেন। তবে কোনো অবস্থাতেই তার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা না বলার আহ্বান জানান তিনি। ‘মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে, এটিই আমাদের কাম্য’, উল্লেখ করেন এমপি আমির হামজা।

নিজের বিরুদ্ধে কটূক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব বিষয়ে তার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি দাবি করেন, এ ধরনের সমালোচনায় তিনি বিচলিত নন এবং ‘নিশ্চয়ই মিথ্যার উপরে সত্য বিজয়ী হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুটি পত্রিকাসহ সাংস্কৃতিক সংগঠন ভবনে অগ্নিসংযোগ টাঙ্গাইলে ‘পিএমএ’ তীব্র নিদা ও প্রতিবাদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম ‘প্রথম আলা’ ও ‘দ্য ডইলি স্টার’-এর কার্যালয়ে একদল দুর্বত্ত কর্তৃক

জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। বুধবার

সিরাজগ‌ঞ্জে ট্যাংক লরির চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপ‌জেলায় ট্যাংক লরির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জালাল (৫২) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার

ঠাকুরগাঁওয়ে মাদকসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২ হাজার টাকা নগদ ও দুটি মোবাইল ফোনসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক

ভারতীয় শ্রমিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি আরব

ঠিকানা টিভি ডট প্রেস: সৌদি আরবে কাজের ভিসা পেতে ভারতীয় কর্মীদের এখন থেকে তাদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার প্রাক-যাচাই করাতে হবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে

খুব যন্ত্রণায় আছি, আমরা এখন মৃত্যুই চাই’: আল-আকসা হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলের আল-আকসা হাসপাতালে আহতদের চিকিৎসার চাপ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্যব্যবস্থায় চিকিৎসকরা অসহায় হয়ে পড়েছেন। শনিবার গাজার বর্তমান