ভোপালে আবর্জনায় ভারতের জাতীয় পতাকা পোড়ানো, তদন্তে পুলিশ অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার রাতে এ তথ্য জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, শহরের একটি নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে কয়েকটি জাতীয় পতাকা (তেরঙ্গা) পুড়ছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস ও বিজেপি—উভয় প্রধান রাজনৈতিক দল। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির করপোরেটর সুষমা ববিশা শাহপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কংগ্রেস অভিযোগ করেছে, পৌর সংস্থার কর্মীদের অবহেলার কারণেই এই লজ্জাজনক ঘটনা ঘটেছে। বিবেক ত্রিপাঠী জানান, ওয়ার্ড ৫০-এর পৌর অফিসসংলগ্ন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। শাহপুরা থানার উপপরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। পতাকা পোড়ানোর এই ঘটনা কেন্দ্র ও রাজ্য প্রশাসনের নজরেও এসেছে। ভারতের জাতীয় পতাকা আইন অনুযায়ী, পতাকা অবমাননা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত, যার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার রাতে এ তথ্য জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, শহরের একটি নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে কয়েকটি জাতীয় পতাকা (তেরঙ্গা) পুড়ছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ঘটনার নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস ও বিজেপি—উভয় প্রধান রাজনৈতিক দল। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির করপোরেটর সুষমা ববিশা শাহপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

কংগ্রেস অভিযোগ করেছে, পৌর সংস্থার কর্মীদের অবহেলার কারণেই এই লজ্জাজনক ঘটনা ঘটেছে। বিবেক ত্রিপাঠী জানান, ওয়ার্ড ৫০-এর পৌর অফিসসংলগ্ন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে।

শাহপুরা থানার উপপরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে।

পতাকা পোড়ানোর এই ঘটনা কেন্দ্র ও রাজ্য প্রশাসনের নজরেও এসেছে। ভারতের জাতীয় পতাকা আইন অনুযায়ী, পতাকা অবমাননা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত, যার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে মামুনুল হকের আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী

বইমেলার স্টলে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

ঠিকানা টিভি ডট প্রেস: একুশে বইমেলায় নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখায় ‘সব্যসাচী প্রকাশনা’র স্টলে একদল বিক্ষুব্ধ লোকের রোষানলে পড়েন প্রকাশক শতাব্দী ভব। এই ঘটনায়

এনায়েতপুরে তাঁতীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  

মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা তাঁতীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৬মার্চ)বেতিল বাজারে এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান

সলঙ্গায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে থানার নলকা

রাজধানীতে ২ যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক: রাজধানীর দারুসসালামের আহমেদনগরে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে আহমেদনগরের হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-ঠিকানা

হবিগঞ্জে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুরে অভাব-অনটনের কারণে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের উত্তর বাঘাসুরা গ্রামে এ