ভোট দিতে এসে কেন্দ্রেই সন্তান প্রসব করলেন প্রসূতি!

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সন্তান প্রসব করেছেন মোছা. আম্বিয়া খাতুন নামে এক প্রসূতি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। প্রসূতি আম্বিয়া ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের জন্য বৃহস্পতিবার সকালে কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান আম্বিয়া খাতুন। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তার প্রসব ব্যথা ওঠে। এক পর্যায়ে ভোটকেন্দ্রেই কন্যা সন্তান প্রসব করেন তিনি।

এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ্য আছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সিরাজগঞ্জ সহকারি রিটার্নিং অফিসার ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারি বলেন, ভোটকেন্দ্রে সন্তান প্রসবের বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আমরা জানতে পেরেছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুষ্টিয়ায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে৷ এ মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীকে মারপিট করে আটকে রেখে ওই গৃহবধূকে গণধর্ষণ

উৎসাহ আছে, বিনিয়োগ নেই: বাংলাদেশে পিছিয়ে জাপান

নীতিগত অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা ও অবকাঠামো দুর্বলতা জাপানি বিনিয়োগে প্রধান বাধা নিজস্ব প্রতিবেদক: দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা—সব মিলিয়ে বাংলাদেশে জাপানি

বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে হাটবাজার ইজারার দরপত্র মূল্যায়ন শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে

আল্লামা সাঈদী’ দাওয়াতি জীবনের অনুপ্রেরণার বাতিঘর: বাঁশখালীতে আলোচনা সভায় বক্তারা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীলককূপ ইউনিয়ন শাখার উদ্যোগে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহি.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত: ২৪২ জনই নিহত

অনলাইন ডেস্ক: ভারতের আহমেদাবাদ শহরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে অন্তত ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরের পুলিশ কমিশনার

ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ায় সৈন্যদের প্রশংসায় পাক সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট: ভারতের বিরুদ্ধে প্রতিশোধ ও দেশটিকে কঠোর বার্তা দেওয়ায় ফ্রন্টলাইনের সৈন্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ফিল্ড মার্শাল মুনির