ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা হলরুমে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ হুঁশিয়ার দেন তিনি।

ডা. শফিকুর বলেন, ফ্যাসিবাদ এখনও বাংলাদেশে রয়ে গেছে। আমরা এটিকে মেনে নেব না। আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে।

দেশে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে অনেকে সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করেছে। সেই ভুল আর করতে দেওয়া যাবে না। মানুষের চাওয়া হলো সমাজের পরিবর্তন। তাই সব ইসলামী শক্তিকে এক হয়ে কাজ করতে হবে। তবে শয়তানি বিভেদ সৃষ্টির প্রচেষ্টা থেকেও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জাতিকে সঠিক পথে পরিচালনার সক্ষমতা যাদের রয়েছে। তারা হলেন আলিম-উলামা। আমি তাদের গভীর শ্রদ্ধা করি। আলেমদের হাতে যদি দেশের নেতৃত্ব থাকে তবে বাংলাদেশ একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। ধর্মীয় ও নৈতিক নেতৃত্ব ছাড়া কোনো সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। যিনি মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করেন, তিনিই সমাজের নেতৃত্বে উপযুক্ত ব্যক্তি। কারণ তার মধ্যেই রয়েছে সমাজকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার মূল যোগ্যতা।

সাবেক আমিরে জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর আদর্শ ও নেতৃত্বের প্রসঙ্গে ডা. শফিক বলেন, মরহুম নিজামীর নেতৃত্ব ও আদর্শ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তার হাতে যেসব খাতে দায়িত্ব ছিল, সেখানে তিনি নতুন প্রাণ সঞ্চার করেছিলেন। মাত্র সাড়ে তিন বছরে তিনি ৩৭টি বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করে সফলভাবে পরিচালনা করেন। যদি দেশের ৪১টি মন্ত্রণালয় যোগ্য ও নীতিবান আলেমদের হাতে আসে তবে ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাভাবিপ্রবিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ১৯ নেতা-কর্মী বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এদের

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বের হয়েছে মার্কিন বোমারু বিমান

আলোচিত ডেস্ক: ইরান-ইসরাইল সংঘাতে যোগ দেয়ার সম্ভাবনা ‘বিবেচনা’ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত চারটি এফ-৩৫ বিমান

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক: দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ শনিবার (২৮ জুন)। ১৯৪০ সালের এই দিনে চট্টগ্রাম জেলার হাটহাজারী

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল অন্তর্ভুক্তির প্রস্তাব বিবেচনায় ফিফা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশগ্রহণ করতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের আসরে দলসংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনা শুরু করেছে

আমি নির্বাচিত হলে চর অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব ইনশাআল্লাহঃ অধ্যক্ষ আলী আলম

আল আমিন: সদিয়া চাঁদপুর ইউনিয়ন জামায়াতের ৯ নং ওয়ার্ড কর্তৃক আলোচনা সভায় অধ্যক্ষ আলী আলম বলেন, বিগত সময় যারা নির্বাচিত হয়েছিলেন তারা গ্রামের মানুষের ভাগ্য

সেভেন সিস্টার্স হারাচ্ছেন মোদী

অনলাইন ডেস্ক: ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলিকে বাংলাদেশের পরবর্তী দরজা হিসেবে বিবেচনা করা হয়, এবং এই সময় মনিপুরে তিন দিন ধরে কোন মুখ্যমন্ত্রী নেই। ভারতের ক্ষমতাশীল