ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেওয়া যাবে না : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোট একটি আমানত এবং এই আমানতকে উপযুক্ত ও সৎ ব্যক্তির হাতেই দিতে হবে। খেয়ানতকারীর হাতে ভোটের আমানত তুলে দিলে সেই খেয়ানতের দায় ভোটারদের ওপরও বর্তায়।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) খুলনার ডুমুরিয়ার মাগুরখালী ওয়ার্ড প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় সংসদ হচ্ছে দেশের আইনসভা।

৩০০ জন সংসদ সদস্য যে আইন তৈরি করবেন, সেই আইন দিয়েই দেশ চলবে এবং তারাই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব নির্ধারণ করবেন। যদি ৩০০ আসনের মধ্যে ১৫০টির বেশি আসনে সৎ ও আল্লাহভীরু মানুষ পাঠানো যায়, তাহলে রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের কেউই বুক চিতিয়ে বলতে পারেনি যে, তারা চুরি, দুর্নীতি ও জুলুমমুক্ত শাসন দিয়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, এতদিন আলেম-ওলামাদের শুধু মসজিদ, মাদরাসা, জানাজা ও ইমামতির মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছে।

কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা মসজিদের ইমাম হবে, তারা রাষ্ট্রেরও ইমাম হবে; যারা জানাজার ইমাম হবে, তারা পার্লামেন্টেরও ইমাম হবে।

বক্তব্য শেষে তিনি দেশবাসীর জন্য দোয়া কামনা করেন এবং বলেন, আল্লাহ যেন দেশের সব কাজকে ইবাদত হিসেবে কবুল করেন এবং জাতিকে খেয়ানত থেকে রক্ষা করেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীর ‘কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের’ এডহক কমিটি গঠন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

স্ত্রী বিতরণ করলেন আওয়ামী লীগে লিফলেট, গ্রেপ্তার হলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের স্বামী অহিদুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার পঁচামাড়িয়া গ্রাম থেকে

স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বির হত্যায় আরেক শুটার আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটার রহিমকে আটক করেছে ডিবি । শুক্রবার বেলা ১১টার দিকে এ তথ্য

১৬ বছর পর নির্বাচনী দায়িত্বে হারানো ক্ষমতা ফিরে পেল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের সময় আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষমতা ফিরে পেল বাংলাদেশ সেনাবাহিনী। ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে

দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল-নাগাল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ দিন ধরে ভারতের অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড ভয়াবহ দাবানলে পুড়ছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে ভারতীয় সেনা এবং বিমানবাহিনী (আইএএফ) অভিযান চালিয়ে যাচ্ছে। হেলিকপ্টার

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সিরাজগঞ্জে যুবদলের বিক্ষোভ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার,অপপ্রচারের প্রতিবাদ ও ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সারাদেশে গোপনে