ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী!

অনলাইন ডেস্ক: অবৈধভাবে ভোট কেনার জন্য ভোটারদের টাকা দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রার্থী। কিন্তু তাতে লাভ হয়নি। নির্বাচনে হেরে যান তিনি। এরপরেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে টাকা ফেরত চাইতে শুরু করেন ওই পরাজিত প্রার্থীর স্ত্রী। এর জন্য রীতিমতো খাতা-কলম নিয়ে বেরিয়ে পড়েন তিনি। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। বইছে সমালোচনার ঝড়।

সম্প্রতি অদ্ভুত এই ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে।

জানা যায়, সম্প্রতি রাজ্যের পৌর নির্বাচনে মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির প্রার্থী জাদি তিরুপতি। নির্বাচনে মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

অভিযোগ উঠেছে, ফল ঘোষণার পর গভীর হতাশায় তিরুপতি ও তার পরিবারের সদস্যরা সেই সব ভোটারের বাড়িতে যাচ্ছেন, যারা টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ভিডিওতে দেখা যায়, বিজেপি প্রার্থীর স্ত্রী রূপা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ঈশ্বরের নামে শপথ করতে বলছেন—তারা তিরুপতিকে ভোট দিয়েছেন কি না। অভিযোগ রয়েছে, যারা ভোট না দেওয়ার কথা স্বীকার করেছেন, তাদের কাছ থেকে জনপ্রতি দেওয়া তিন হাজার রুপি ফেরত নেওয়া হচ্ছে।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় শুরু হয়েছে। কারণ নির্বাচনে প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের অর্থের প্রলোভন দেখানো নির্বাচনি বিধি ও গণতান্ত্রিক নীতির পরিপন্থি।

ঘটনাটি তেলেঙ্গানার স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে এবং নির্বাচনি স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি নেওয়া হলেও, এই ভিডিওগুলোই বলে দিচ্ছে, তথাকথিত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে অর্থের বিনিময়ে ভোট কেনা এখনো বাস্তবতা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার নব গঠিত মূল কমিটির অভিষেক, সংবর্ধনা ও শপথ পাঠ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির পৌর সদরে অবস্থিত বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার নব গঠিত মূল কমিটির অভিষেক, সংবর্ধনা ও শপথ পাঠ এবং প্রভূপাদ রঞ্জন গোস্বামীর

হামলার জবাবে ভারতীয় দুই বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতীয় দুই বিমান

ইসলামি রাজনীতিতে জোটের হিসাব-নিকাশ, একাধিক মঞ্চে বিভাজনের আভাস

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি রাজনৈতিক দলগুলো। তবে ঐক্য নয়, বরং বিভাজনের আভাসই স্পষ্ট হচ্ছে দলগুলোর অবস্থান বিশ্লেষণে। এখন

মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পুরো শপিং মলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার

কাজিপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আবদুল জলিল’কাজিপুর (সিরাজগঞ্জ) ‘নিয়মিত কর প্রদান করি, নিজের ভূমি সুরক্থি রাখি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে তিনদিনব্যাপী (২৫ মে-২৭ মে)ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়, ভূমি

হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করেছে ইসি

অনলাইন ডেস্ক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), লক করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।