ভোটের ফলাফলের পর কেন্দ্রেই উচ্ছ্বাস, ভাইরাল পুলিশ-আনসারদের নাচের ভিডিও

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময়ের নির্বাচনী দায়িত্ব পালন শেষে সহকর্মীদের সঙ্গে তাদের এই আনন্দঘন মুহূর্ত নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে দীর্ঘ সময় ধরে চলে ভোট গণনা। গণনা শেষে ফলাফল ঘোষণার পর পাটগ্রাম উপজেলার কাউয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য গানের তালে তালে নাচে মেতে ওঠেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।,

ভিডিওতে দেখা যায়, দীর্ঘ সময়ের ডিউটির ক্লান্তি কাটিয়ে পুলিশ ও আনসার সদস্যরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করছেন। কেউ কেউ একে দীর্ঘ দায়িত্ব পালনের পর মানসিক স্বস্তির প্রকাশ হিসেবে দেখছেন। উচ্ছ্বাসে অংশ নেওয়া আনসার সদস্য জাকির ইসলাম বলেন, ফলাফল ঘোষণার পর কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উৎসাহেই তারা কিছুক্ষণ উদযাপন করেন। তিনি আরও জানান, ‘কাজ শেষ, এবার একটু আনন্দ করে বিদায়’– এমন প্রস্তাব থেকেই তারা নাচে অংশ নিয়েছিলেন। উপস্থিত আরেক সদস্য শরীফ সেই মুহূর্তটি ভিডিও ধারণ করেন।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রশ্নও তুলেছেন। এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে তার কাছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জানুয়ারি)। রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি কার্নিভাল হলে শ্বেতপত্র

লালমনিরহাট-১ আসনে প্রচার ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত

ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)

কাশিয়ানীতে রাতের আঁধারে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি মন্দিরে রাতের অন্ধকারে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনা

মেয়েটাকে পাঠাও, কেউ যেন না জানে – ছাত্রলীগ নেতার অডিও ফাঁস

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। চার মিনিট ২৯ সেকেন্ডের ওই অডিওতে শোনা যায়, এক নারী ছাত্রলীগ নেত্রীকে তার

মিরপুরে প্রকাশ্যে গুলি, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন ওই