ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে।

রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, ‌‘কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন নিয়ে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির তথ্য আসেনি।’

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানাতে সুযোগ রাখা হবে। চলতি মাসের মধ্যে চূড়ান্ত হবে।

সংবিধান ও বিদ্যমান আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হয়েছে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে পারিবারিক যন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক যন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা। রবিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত

ঘুড়কা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রয়হাটি মাদ্রাসা মাঠ চত্বরে ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেলিম

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে সরকার: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় গিয়েই সরকার জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে।

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৩ গ্রাম, ভাঙছে ঘর-বসতি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ভাঙনের মুখে পড়েছে সদর উপজেলার তিনটি গ্রাম ও শত শত

ভূঞাপুরে গাঁজাসহ ছাত্রদল নেতার বাবা গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুবাড়ী এলাকায় গাঁজাসহ সায়েব মণ্ডল (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। তিনি স্থানীয়

সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক আগ্রহের সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানে সরকারি সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত