ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

নিজস্ব প্রতিবেদক: ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে কক্সবাজারের বাঁকখালীতে নদীর তীর দখল শুরু হয়েছে। দখলদাররা সেখানে টিন দিয়ে ৫০টির বেশি ঘর তৈরি করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের রাত থেকেই শুরু হয় এই দখল প্রক্রিয়া। দখল কার্যক্রম চলমান রয়েছে। এর আগে অন্তরবর্তী সরকার ক্ষমতায় আসার পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর তীর দখল মুক্ত করেছিল।,

দখল কার্যক্রম বন্ধের জন্য ১৫দপ্তরে চিঠি দিয়েছেন বাঁকখালী নদী শাসন-সংরক্ষণের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। কক্সবাজার (কস্তুরাঘাট) নদী বন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে যাদের উচ্ছেদ করা হয়েছিল তারাই আবার দখল কার্যক্রম চালাচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলেছেন, জরুরিভাবে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।

কক্সবাজার শহর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাফায়াত মুন্না সাংবাদিকদের বলেন, বিএনপির ব্যানার-ফেস্টুন ব্যবহার করে দখলদাররা নদীর তীরে অবৈধ স্থাপনা তৈরি করছিল। পরে নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নির্দেশে আমরা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দিয়েছি। তার মতে, আগের দখলদাররাই বিএনপির নাম ব্যবহার করে নদী দখলের চেষ্টা করছেন।

নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বাঁকখালী নদীর তীর দখলকারীদের পুলিশে ধরিয়ে দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, দখলের সাথে বিএনপির সম্পর্ক নেই।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।, রবিবার (১১ জানুয়ারি)

ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)

নির্বাচন সামনে রেখে মাঠে সক্রিয় দুই শতাধিক রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে নেমেছে ব্যাপক তৎপরতা। বড় দলগুলোর পাশাপাশি ছোট ও নবগঠিত দলগুলোও এখন সক্রিয়। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে,

আবাসিক হোটেলে ছাত্রীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার দুর্গাপুরে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে (২২) জোর করে হোটেল কক্ষে আটকে ধর্ষণ করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। এ সময় ওই

কুমিল্লা-১০ আসনে মনোনয়ন দাবিতে কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনে (নাঙ্গলকোট ও লালমাই) কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার