ভোটের জন্য মরিয়া বিএনপি”পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদান

কাইয়ুম মাহমুদ উল্লাপাড়া: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন এবং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল টিপুর নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৭ জানুয়ারী) দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনের এমপি মনোনয়নপ্রাপ্ত এম আকবর আলীর বাসভবনে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় নবাগত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আকবর আলী। তিনি পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

স্থানীয় ভোটার ও সাধারণ মানুষ বলছেন, যেখানে রাজনৈতিক মঞ্চে বিএনপি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে ‘দোসর’ আখ্যা দিয়ে সমালোচনা করে আসছে, সেখানে ভোটের আশায় একই আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে ভেড়ানো হাস্যকর ও স্ববিরোধী রাজনীতির বহিঃপ্রকাশ।

সাধারণ মানুষ ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ণিমাগাঁতী ইউনিয়নের আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মীর এই দলবদলকে অনেকেই ‘পিঠ বাঁচানোর রাজনীতি’ হিসেবে দেখছেন। তাদের মতে, সময় ও পরিস্থিতি বদলালে এসব নেতাকর্মী আবারও অবস্থান পরিবর্তন করতে পারেন।

এদিকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের ঘটনাকে কেন্দ্র করে উপজেলার চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধর্ষণবিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর আক্রমণ: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রার

সিরাজগঞ্জ জেলা বিএনপি বিলুপ্তের দাবীতে তারেক রহমানের কাছে খোলা চিঠি 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠনের দাবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খোলা চিঠি দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক

রাজশাহী কলেজে ইসলামের ইতিহাস বিভাগের চড়ুইভাতি উৎসব

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়োজনে শুক্রবার (২২ আগস্ট) দিনব্যাপী চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে

আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর আগে ও পরের দিন মধ্যরাত পর্যন্ত যানবাহন চলাচলের

জামায়াতকে ভণ্ডামি বন্ধ করতে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের ত্যাগকে আড়াল করে জামায়াতে ইসলামী নতুন করে ধর্মীয় আবেগকে রাজনৈতিক পুঁজিতে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয়

জিডি হওয়ার এক ঘণ্টার মধ্যে তদন্তের নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক: জিডি অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের উদ্দেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, থানায় জিডি করার এক ঘণ্টার মধ্যে