ভোটার তালিকা নির্ভুল হলেই নির্বাচন সুষ্ঠু হবে : ইসি মাছউদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, একটি নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। ভোটার তালিকা যত নির্ভুল হবে, নির্বাচন তত সুষ্ঠু হবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব প্রস্তুতি দরকার, কমিশন সেই প্রস্তুতি নিচ্ছে। ভোটকেন্দ্র বা ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন সেই প্রস্তুতিরই অংশ। সুষ্ঠু ভোট গ্রহণে সবার সহযোগিতা দরকার।

শনিবার (২২ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি মাছউদ বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার কমিশন তা করছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ

মির্জাপুরে পৌঁছালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহাবুব হাসান, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম, মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম রেজওয়ান মাহাবুব সিদ্দিকী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানাজ আক্তার, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন, বানাইল ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী প্রমুখ তাকে স্বাগত জানান।

নির্বাচন কমিশনার বানাইল ইউপি কার্যালয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন। পরে সেখানে তিনি ভোটার নিবন্ধন কার্যক্রমে নিয়োজিতদের সঙ্গে মতবিনিময় করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগ‌ঞ্জে ট্যাংক লরির চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপ‌জেলায় ট্যাংক লরির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জালাল (৫২) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার

ভারত সীমান্তে টয়লেট বসাচ্ছে পাকিস্তান, উদ্বিগ্ন দিল্লী!

অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের বৈরিতার কথা সবার জানা। এ বৈরিতার ধারাবাহিকতায় সীমন্তেও উত্তেজনা প্রায়ই চরমে পৌঁছায়। কিন্তু এবার পাকিস্তান করেছে এক অস্বাভাবিক কাজ। আন্তর্জাতিক সীমান্তের ১৫০

বেলকুচিতে আমীরে জামায়াতের রোগমুক্তি কামনায় দোআ মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে দলটির কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের আশু রোগমুক্তি কামনায় এক দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে

মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মসুরিভাজা বিল

হরমুজ প্রণালিতে হামলায় ২ ভারতীয় নিহত

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলা হয়েছে। এতে দুই ভারতীয় নিহত হয়েছেন। নিহতরা হলেন- ক্যাপ্টেন আশীষ

বোমা মেরে ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, নিহত ৩

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার মাদকবাহী আরেকটি নৌকা বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নৌকাটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। খবর