ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন আর নয়: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন যাতে বাংলাদেশে আর না হয়, সেজন্য নির্বাচন কমিশন (ইসি) কাজ করে যাচ্ছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. সানাউল্লাহ বলেন, ‎গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে। এ ছাড়া প্রিসাইডিং অফিসারকে কেন্দ্র বন্ধ বা চালু রাখার সব ক্ষমতা দেওয়া হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্র স্থাপন করবেন জানিয়ে তিনি আরও বলেন, এবার অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান আরপিও থেকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে।,

নির্বাচন কমিশনার বলেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে।  অন্যদিকে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও, নিজ নিজ দলের প্রার্থীরা তাদের দলের প্রতীকে নির্বাচন করবেন।

তিনি বলেন, হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে, দোষ প্রমাণ হলে সেই ব্যক্তি সংসদ সদস্য পদও হারাবেন। আর আদালত কর্তৃক যারা ফেরারি ঘোষিত হবেন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ ছাড়া লাভজনক পদে যারা আছেন, যারা সরকারি ৫০ শতাংশ বা তার বেশি শেয়ার আছে এমন প্রতিষ্ঠানে কাজ করেন তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন না।

ইভিএম-সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালট হবে প্রতীকের ব্যালট। আর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো আসনে একক প্রার্থী থাকলে সেই আসনের ব্যালটে ‘না’ ভোট থাকবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও এনায়েতপুরে বিএনপির আট নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি। একই সঙ্গে

এসিল্যান্ড–সাব রেজিস্ট্রি অফিসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ

তাড়াশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এসএসসি পরীক্ষায়  জিপিএ -৫ প্রাপ্ত   বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের  সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২ মার্চ) নওগাঁ ডিগ্রী কলেজে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

চৌহালীতে কৃষককে শ্বাসরোধে হত্যা, ৫টি গরু লুট

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুর কাউলিয়া চরে কৃষক তারা মিয়া (৬৫)কে শ্বাসরোধে হত্যা করে পাঁচটি গরু লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার

৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন

নিজস্ব প্রতিবেদক: রজব মাসে সৌদি আরবের ভেতর ও বাইরে থেকে আগত মুসল্লিদের ওমরাহ আদায়ের সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ

চকরিয়ায় কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল হোতা গ্রেফতার

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পুলিশ কনস্টেবলের স্ত্রীর উপর সংঘটিত ধর্ষণ ও চুরির ঘটনায় অভিযুক্ত আবুল কালাম ওরফে পারভেজ (৫০) নামে একাধিক মামলার পলাতক