ভোটকেন্দ্রে সৌহার্দ্যের দৃশ্য, জামায়াত আমির-বিএনপি প্রার্থীর আলিঙ্গন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। একই সময়ে একই ভোট কেন্দ্রে হাজির হন বিএনপির ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।

ভোটকেন্দ্র থেকে বের হবার পথে সাক্ষাৎ হয় তাদের। এসময় ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। একে অপরকে জড়িয়ে ধরেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন।,

বুধবার সকাল পৌনে ১০টার দিকে ভোটকেন্দ্রে দুই নেতা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা কিছুক্ষণ কথা বলেন এবং একে অপরকে আলিঙ্গন করেন। ঘটনাটি ঘিরে ভোটকেন্দ্রে উপস্থিত নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

কুশল বিনিময়কালে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন জামায়াত আমিরকে উদ্দেশ্য করে বলেন, আমরা দুজন ভাই ভাই। যেই জিতি এলাকার মানুষের জন্য একসঙ্গে কাজ করবো।

জামায়াত আমির ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, একসঙ্গে সৌহার্দ্য বজায় রেখেই আমরা দেশ গড়বো। দুই প্রার্থীই ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন৷ কুশল বিনিময় ও আলিঙ্গন শেষে চলে যান।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের ভেতরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সৌহার্দ্যের এই দৃশ্য নির্বাচনী পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন উপস্থিত কয়েকজন ভোটারা।

ভোটকেন্দ্রে উপস্থিত সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. সাইফ বলেন, আমরা ভোর পাঁচটা থেকে এখানে অবস্থান করছি। সকালে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে ভোটারদের কাছে ভোট চাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি, বাগবিতণ্ডা হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সচল হচ্ছে শেখ হাসিনার সব পুরোনো মামলা

ঠিকানা টিভি ডট প্রেস: ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ বছর আগে রাষ্ট্রক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার এক বছরের মাথায় ২০১০ সালে তার বিরুদ্ধে দায়ের হওয়া

জামিনের পর রাতেই কারামুক্ত জুলাইযোদ্ধা সুরভী

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির মামলায় জামিন মুক্তি পেয়েছেন ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত

সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসন পুণর্বহালের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুরের একাংশ), পুণর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পুনর্বহাল বিষয়ক লিয়াজো কমিটির সমন্বয় প্রভাষক মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে একটি

জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত। এমনটি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা জোট করার কোনো

ভূঞাপুরে কাউন্সিলর রাজ্জাক গ্রেফতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে অপারেশন ডেভিল হান্টে সাবেক কাউন্সিলর মো. আব্দুর রাজ্জাক তরফদার (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আব্দুর রাজ্জাক তরফদারকে অপারেশন

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে যেসব জেলা!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকায় চারজনসহ সারা দেশে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। গতকাল শুক্রবার (২১