ভোটকেন্দ্রের খসড়া তালিকা কবে প্রকাশ হবে, জানাল ইসি

অনলাইন ডেস্ক: আগামী ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ খসড়া তালিকার ওপর দাবি ও আপত্তি জানানো যাবে। প্রাপ্ত দাবি-আপত্তির নিষ্পত্তি শেষে আগামী ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

আজ বুধবার ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানায়।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্তকরণে ২৫ দিন আগে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার বিধান রয়েছে। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এলাকাভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ, খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা প্রস্তুত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণের শেষ দিন ২৫ সেপ্টেম্বর এবং প্রাপ্ত দাবি/আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ ১২ অক্টোবর। এ ছাড়া খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে ২০ অক্টোবর।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের অভ্যুত্থানের ভয় ভারতের ক্ষমতাসীন শিবিরেও, কাছে আসছে বিজেপি-আরএসএস

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ও গত লোকসভা নির্বাচনে তুলনামূলক হতাশজনক ফলাফল করায় ভারতের কেন্দ্র ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপি ও তাদের

অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, শিক্ষক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মোশারফ হোসেন (৪০) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সুন্দরগঞ্জ

ডিসেম্বরে ভোট চায় শতাধিক দল

ঠিকানা ডেস্ক: নির্বাচন কমিশনে নিবন্ধিত ও অনিবন্ধিত শতাধিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করছে। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়-প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে বিস্ময়

সিরাজগঞ্জে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার, আটক ১

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের যমুনা সেতু টোল প্লাজার উত্তরে ১০০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারীকে আটক করেছে সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন

নির্বাচনডা হোক তোরে মাইরা ফেলামু, স্বেচ্ছাসেবক দল নেতার অডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট: এক হাজার টাকা দিবি ক্যান, যা কইছি তাই দিবি। খালি নির্বাচনডা হোক, পরে তোরে মাইরা ফেলামু; মোবাইলে বস্তির এক বাসিন্দাকে এভাবেই গালিগালাজসহ হুমকির

বিএনপিতে যোগ দিলেন জামায়াত ও আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শিবগঞ্জে জামায়াত-শিবির, আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা লীগের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টায়