ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় একটি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।,

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে চলে এই কর্মসূচি। অবরোধের এক পর্যায়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে দুই ঘণ্টা অবরোধের মুখে আটকা পড়ে। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেনটি ছাড়তে চাইলে অবরোধকারীরা বৃষ্টির মত পাথর ছুড়তে থাকেন।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহম্মেদ বলেন, অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিলেন। পরে কিছু অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে চাইলে অবরোধকারীরা অনবরত পাথর ছুড়তে থাকে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রোববার সকাল সাড়ে ১০টায় ভৈরবের দুর্জয় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শতাধিক যানবাহনের আটকা পড়ার কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। তাছাড়া আগামী মঙ্গলবারও ভৈরবের মেঘনা নদীতে নৌপথ অবরোধের কথা জানান অবরোধকারীরা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অর্ধেকের বেশি কারখানায় এখনও ঈদ বোনাস পরিশোধ হয়নি: তথ্য নিয়ে ভিন্নমত

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশনা থাকলেও দেশের অর্ধেকের বেশি শিল্প-কারখানায় এখনও ঈদ বোনাস পরিশোধ হয়নি বলে বিভিন্ন

জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৪ নেতাকর্মী

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষরের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষরের আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন কমিশনের

বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারছেন না বর, বিয়ে গড়াল আদালতে

নিজস্ব প্রতিবেদক: বিয়ের আয়োজন, নতুন জীবনের স্বপ্ন- সবই চলছিল স্বাভাবিকভাবে। কিন্তু বাসররাতে কনে মুখ ধোয়ার পর মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। বর রায়হান কবির অভিযোগ করেন, যাকে

ইরানকে ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে স্বীকৃতি দিতে জাতিসংঘে তেহরানের দাবি

অনলাইন ডেস্ক: ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর সাম্প্রতিক হামলার মূল উসকানিদাতা হিসেবে স্বীকৃতি দিয়ে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছে তেহরান। জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির

মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক