ভেবেছিলাম নতুন সরকারের আমলে দুর্নীতি কমবে, বাস্তবে আরও বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় ১১৫টি স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, শুক্রবার (২৪ অক্টোবর) ভোর রাতে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমামের বাসভবন থেকে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে।,

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২৫-৩০ জন পরীক্ষার্থীকে দুটি অ্যাম্বুলেন্স ও সিএনজিতে করে আরএমও’র বাসায় নিয়ে আসা হয়। সেখানে তাদের প্রশ্ন দেখিয়ে ও ডামি খাতায় পরীক্ষা নিয়ে প্রস্তুত করে তাদের পরীক্ষার হলে প্রবেশ করানো হয়।

তারিব রহমান প্রান্ত নামে এক সাধারণ পরীক্ষার্থী অভিযোগ করেন, সীমাহীন নগ্নতায় এখানে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতি হয়েছে এই পরীক্ষায়। কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম ও তার বড় ভাই ২৫-৩০ জন পরীক্ষার্থীদের কাছ থেকে দাবিকৃত টাকা নিয়ে রাতভর তাদের বাসায় রেখে এই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলে সকালেই তার ভিডিও ফুটেজসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একদিকে সাধারণ পরীক্ষার্থীরা পরিশ্রম করে পরীক্ষা দিতে এসেছি, পূর্ব থেকেই নির্ধারিত এমন অনিয়ম করলে আমাদের পরীক্ষার কোনও মানে হয় না। শুনছি এই চাকরির জন্য চুক্তিবদ্ধ প্রার্থীদের কাছ থেকে ১৪ থেকে ১৫ লাখ টাকা নেওয়া হয়েছে। ভেবেছিলাম নতুন সরকারের আমলে দুর্নীতি কমবে কিন্তু বাস্তবে তা আরও বেড়েছে।,

তবে এসব অভিযোগকে নাকচ করে শনিবার দুপুরে সংশ্লিষ্ট কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় থেকে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণার সকল প্রস্তুতি সম্পন্ন করেন এমন সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২টা থেকে সিভিল সার্জন গেটে অবস্থান নেন ভুক্তভোগী চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী ও সাধারণ ছাত্র জনতা। পরে তারা সিভিল সার্জন গেটে ব্যানার টাঙিয়ে দেন এবং তালা দিয়ে দেন। সেই সঙ্গে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদসহ পরীক্ষা বাতিল, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা।,

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, শুক্রবার সকালে কয়েকজন ছাত্রীকে আমার বাসা থেকে বেরিয়ে যেতে দেখে সেটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাকে জড়িয়ে কুৎসা রটানো হচ্ছে। প্রকৃত অর্থে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে আমি পক্ষভুক্ত ব্যক্তি নই।

তবে এ বিষয়ে কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ কামাল হোসেন, এখানে আমার কিছু করার নেই। আমি অসহায়। এই নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য একটি পরীক্ষা কমিটি হয়েছে। তারাই ভালো বলতে পারবেন। এই অভিযোগের কোনও সত্যতা আছে কি না সেটাও খতিয়ে দেখা হবে।

পরীক্ষা কমিটির অন্যতম সদস্য অতিক্তি জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. মিজানুর রহমান মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রাবাসের টর্চারসেল থেকে ৫ ব্যবসায়ীকে উদ্ধার করল সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট: মুক্তিপণ আদায়ের জন্যে মাগুরার পৌর এলাকার সাজিয়াড়া গ্রামের একটি ছাত্রাবাসে গড়ে তোলা টর্চারসেলে আটক পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা। এ ঘটনায় জড়িত

ভারতের বিষাক্ত পানি ঢুকছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জাজিনদী, কালন্দি খাল ও মরানদী দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আসছে দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি। যুগের পর যুগ পানিতে ভেসে আসছে বর্জ্য

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে। রোববার সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়ে এ

ইমাম নিয়োগ নিয়ে বিরোধ, সিরাজগঞ্জে মসজিদে তালা; বাইরে ফজরের নামাজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২২

টাঙ্গাইলে সাদিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের রাসায়নিক শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে নদী-খাল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সোদিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের রাসায়নিক শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে লৈহজং নদী ও পাকুল্যা খালের পানি। কারখানার কেমিকেলের দুর্গন্ধে বিপর্যয়ের মুখে

ভুমিকম্পে রাজধানীতে নিহত তিন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার বংশাল কসাইটুলিতে পাঁচতলা একটি ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ভূমিকম্পের পর এ দুর্ঘটনা ঘটে।