ভূমি মন্ত্রণালয়ে এক সচিবের বিরুদ্ধে ১০ লাখ মামলা!

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে সারাদেশে প্রায় ১০ লাখ মামলা চলমান রয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ নিজেই জানিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘জনবান্ধব ভূমিসেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান। এ সময় সালেহ আহমেদ বলেন, অন্য মন্ত্রণালয় থেকেও ভূমি-সংক্রান্ত সেবা দেওয়া হয়, কিন্তু অভিযোগ আসে শুধু ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে।,

তিনি আরও বলেন, ভূমি সেবার বিভিন্ন ধাপে দালাল রয়েছে। তবে ভূমির সব কাজ ভূমি মন্ত্রণালয় করে না, আইন মন্ত্রণালয়ও করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী। তিনি জানান, ভূমি সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ায় মানুষ এখন ধীরে ধীরে অনলাইন সেবার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছে।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশে ১৭ লাখ ৭৬ হাজার মিউটেশন আবেদন জমা পড়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল প্রায় ১৩ লাখ।

তিনি আরও জানান, দেশের ৬১ জেলায় ৮২০টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে, যেখানে নাগরিকরা সহজে সেবা পাচ্ছেন। উপজেলা পর্যায়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২৭০ টাকা।,

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফের জেলের জালে ধরা পড়লো ২৪ কেজির বিশাল কোরাল, বিক্রি ৩৬ হাজারে

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিললো বিরল ও বিশাল আকৃতির কোরাল মাছের। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বাজারে নিয়ে আসা হয় প্রায়

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে আগামী রবিবার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রবিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে

ঝিনাইদহে যুবককে হত্যার জেরে পাম্প ভাঙচুর ও বাসে আগুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে যুবক নিরবকে পিটিয়ে হত্যার ঘটনার জেরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে গভীর রাতে পাম্প মালিকের

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল ভারত। মঙ্গলবার বাংলাদেশে যখন শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল হয়েছে ঠিক সেসময়ই

কেউ চোরাপথে হাঁটার চেষ্টা করলে আরেকটি ৫ আগষ্ট হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ১লা ডিসেম্বর, খুলনার বাবরী চত্তরে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর বারোটা থেকে

ইসলামী আন্দোলন সরে যাওয়ায় ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের কোনও ইন্ধন নেই, বরং বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত