ভূমিকম্পে সারা দেশে ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে দেশে বৃহৎ ও ছোট আকারের সাতটি বিদ্যুৎকেন্দ্র ট্রিপ (বন্ধ) করেছে। একইসঙ্গে একটি সাবস্টেশনও দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের চাহিদা কম থাকায় গ্রিডে বড় ধরনের কোনও প্রভাব পড়েনি। তবে পরিস্থিতি ঠিক হতে কিছুটা সময় লাগবে।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, ভূমিকম্পের পর বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত সাতটি বিদ্যুৎকেন্দ্র ও একটি গ্রিড সাবস্টেশন বন্ধের খবর পেয়েছে। বাকি বিদ্যুৎকেন্দ্র ও গ্রিডের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিপিডিবির পাঠানো তথ্যে জানা গেছে, ভূমিকম্পের কারণে সামিটের বিবিয়ানায় ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। বিপিডিবির বিবিয়ানা-৩ (৪০০ মেগাওয়াট) বিদ্যুৎকেন্দ্র, আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট, ৫৫ মেগাওয়াট ও ৫০ মেগাওয়াটের তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে।,

এছাড়া চট্টগ্রামে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার ৬০০ ইউনিটের একটি কেন্দ্র, সিরাজগঞ্জে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ৭৫ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এছাড়া ঘোড়াশালের গ্রিড সাবস্টেশন অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩০ কেভি, ১৩২ কেভি ও ৩৩ কেভি লাইন বন্ধ হয়ে গেছে।

বিপিডিবির নাম অপ্রকাশিত রাখার শর্তে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ভূমিকম্পে ১১টা ৫০ মিনিট পর্যন্ত বিভিন্ন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। আরও কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব কেন্দ্র চালু করতে সময় লাগবে। তবে বিদ্যুতের চাহিদা কম থাকায় লোডশেডিং হওয়ার তেমন কোনও আশঙ্কা নেই।

এর আগে শুক্রবার সকালে তীব্র ভূকম্পন অনূভূত হওয়ার দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎকেন্দ্র উৎপাদন ও বিতরণ বন্ধ হওয়ার কথা জানায় বিপিডিবি। সংস্থাটির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান এর পাঠানো এক বার্তায় জানানো হয়, শক্তিশালী ভূমিকম্পজনিত কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থাপনায় সাময়িক বিঘ্ন ঘটেছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। আর বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পের কারণে রাজধানীতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৫৪ ব্যবসায়ী ও ব্যাংকারের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৫৪ ব্যবসায়ী ও ব্যাংকারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয়-১

তাড়াশের নওগাঁ বাজারে দোকান ও বাসা বাড়ি দুধর্ষ ডাকাতি : ২০ লাখ টাকার মালামাল লুট  

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে একদল ডাকাত হানা দিয়ে নগদ অর্থ, রৌপ্য ও স্বর্ণালঙ্কার সহ বীজধান লুট করে নিয়ে গেছে । শুক্রবার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলেন তিতুমীরের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক: সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে রাজধানীর মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম এ সড়কে দূরপাল্লার ও

জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচলা সভা অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ই জানুয়ারী শনিবার বেলা ১১ টার দিকে

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল: মন্ত্রণালয়ের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে এআই-সৃষ্ট ভুয়া অডিও কল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মৌসুমেও চালের দাম ঊর্ধ্বমুখী, ভোক্তা জিম্মি মিলার সিন্ডিকেটে

স্টাফ রিপোর্টার: সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশে চালের বাজারে অস্থিরতা বেড়েছে। মিল মালিকদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরির কারণে বোরোর ভরা মৌসুমেও চালের