ভূমিকম্পে মসজিদ ধসে মিয়ানমারে ৩ জন নিহত

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার (২৮ মার্চ) রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার কম্পন অনুভূত হয়, যা দেশটির বিভিন্ন অবকাঠামোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর কিছুক্ষণ পর আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ৪।

ভূমিকম্পের তীব্রতায় দেশটির মধ্যাঞ্চলের বাগো অঞ্চলের তুয়াঙ্গো শহরে একটি মসজিদ ধসে পড়েছে। এতে অন্তত তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের সময় কম্পন শুরু হলে মসজিদটি মুহূর্তের মধ্যে ধসে পড়ে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দুই প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা প্রার্থনারত ছিলাম, তখনই প্রচণ্ড কম্পন অনুভূত হয়। মসজিদের ছাদ ধসে পড়ে, তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান।”

ভূমিকম্প শুধু মিয়ানমারেই সীমাবদ্ধ থাকেনি। কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ আশপাশের এলাকাগুলোতে। ব্যাংককে ভূমিকম্পের ধাক্কা এতটাই প্রবল ছিল যে, একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভবনটি একেবারে খাড়াভাবে নিচে পড়ে যাচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ওই ভবনে প্রায় ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। এর মধ্যে সাতজন দ্রুত বের হয়ে আসতে সক্ষম হলেও ৪৩ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

গৃহযুদ্ধের মধ্যে থাকা দেশটিতে ভূমিকম্পের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো পুরোপুরি জানা যায়নি। তবে বার্তাসংস্থা এএফপি নেপিদো থেকে জানিয়েছে, ভূমিকম্পের ধাক্কায় রাস্তাঘাট স্তব্ধ হয়ে গেছে এবং বিভিন্ন ভবনের ছাদ ও দেয়ালের অংশ ভেঙে পড়েছে।

মিয়ানমারে ভূমিকম্পের পর পরই দেশটির বিভিন্ন অঞ্চলে উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোরেলগঞ্জে ব্যবসায়ী অপহরণ: ফেরিঘাট থেকে হাইয়েস গাড়িসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমান হাওলাদার (৪৬) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ফেরিঘাট থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাতীয়তাবাদী

এপস্টেইন ফাইলের মাধ্যমে আমরা পশ্চিমা সভ্যতার বীভৎস চেহারাটা আবারও দেখে ফেললাম: শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আর এই ফাইল নিয়ে ইসলামি স্কলার শায়খ

নাহিদের ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক মিরপুরে বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন নাহিদ রানা। পাকিস্তানের ইনিংসের প্রথম ৫ উইকেটের সবকটি শিকার করেছেন এই পেসার। সেটাও নিজের প্রথম ৫ ওভারের মধ্যেই।

রপ্তানি বাণিজ্যে পাওয়া যাবে বড় সুবিধা

ঠিকানা টিভি ডট প্রেস: মার্কিন নতুন প্রশাসন অভ্যন্তরীণ শিল্প খাতকে সুরক্ষা দেওয়ার যে কৌশল নিয়েছে তাতে রপ্তানি বাণিজ্যে লাভবান হবে বাংলাদেশ। আমদানি নিরুৎসাহিত এবং সম্পর্কে

যমুনায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী, থাকছেন গুলশানের নিজ বাড়িতেই

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় না উঠে রাজধানীর গুলশানের নিজ বাসাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর

চৌহালীতে কৃষককে শ্বাসরোধে হত্যা, ৫টি গরু লুট

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুর কাউলিয়া চরে কৃষক তারা মিয়া (৬৫)কে শ্বাসরোধে হত্যা করে পাঁচটি গরু লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার