ভূঞাপুরে সুজনের শরীরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার শরীরে বহন করে মানবেতর জীবন যাপন করছেন সুজন (৪৪)।

সুজন উপজেলার আকালু গ্রামের মৃত আনছার আলীর ছেলে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। পাশাপাশি জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে আহত অবস্থায় বিছানায় পড়ে থাকায় পরিবার নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছে তার পরিবার। ঘরে নিয়মিত চুলা জ্বলে না। আত্মীয়দের সাহায্য-সহযোগিতায় খেয়ে না খেয়ে কোনোমতে দিন পার করছে। অর্থাভাবে চিকিৎসাও হচ্ছে না। পক্ষাঘাত আক্রান্ত মায়ের চিকিৎসা এবং তিন সন্তানের পড়ালেখা বন্ধের পথে।

সুজন বলেন, ‘শরীরে ৩শ স্প্রিটার নিয়ে কিভাবে বেঁচে আছি, তা কেউ খোঁজ নেয় না। প্রায় সাত মাস হয়ে গেলো জীবনটা দুর্বিষহ হয়ে ওঠেছে। চিকিৎসা তো দূরের কথা, খেয়ে না খেয়ে যে পরিবার নিয়ে কোনোমতে দিন পার করছি, দেখার কেউ নেই বলে কান্নায় ভেঙে পড়েন সুজন। তিনি সুস্থ জীবন ফিরে পাওয়ার আশায় এবং তার সুচিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহীতে তিন বোনের ১ টাকার চিকিৎসা সেবা

শিক্ষক পিতার স্বপ্ন বাস্তবায়নে তিন নারী চিকিৎসকের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় ব্যতিক্রমী এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিন ডাক্তার বোন।

চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রাজনীতিবিদ নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর)

৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নেপালে

ঠিকানা টিভি ডট প্রেস: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। মঙ্গলবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১।

ইসরাইলে হাইপারসনিক ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: রাষ্ট্রীয় টিভি

অনলাইন ডেস্ক: ইসরাইল লক্ষ্য করে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে গেছে।

মন্ত্রিসভা গঠনে চমকের ইঙ্গিত তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ইউনিয়ন সভাপতি

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা কমিটির কাউন্সিল নিয়ে বিরোধে দলের প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে খুন হয়েছেন এক বিএনপি নেতা। তিনি উপজেলার রাউত ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল