ভূঞাপুরে ফসলের উৎপাদন বাড়াতে পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে কষকদের ফসল উৎপাদন বাড়াতে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) প্রাগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এটারপ্রনেরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ওই কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ভূঞাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ দুলাল উদ্দিন, ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার মো. মোখলছুর রহমান, কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন প্রমুখ।

ওই সম্মেলনে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অধিদপ্তর, কৃষি উদ্যোক্তা, কৃষক-কিষানি, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্টনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ ১০০ প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে বক্তারা মাঠ পর্যায়ে কৃষক সমিতি ও তাদের উৎপাদিত ফসলের উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণে করণীয় সম্পর্ক বিস্তারিত আলোচনা করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গলায় ফাঁস লাগিয়ে বাঁশখালীতে গৃহবধুর আত্মহত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৫) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসাইন্যার দোকান এলাকায়।

জামায়াতে আমীরে সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় জামায়াতে ইসলামীর বসুন্ধরা

সাংবাদিকের মামলায় সুরভী ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের

বেলকুচিতে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও ভয় দেখিয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে বাবর আলী (৪৫) নামের এক ইউপি সদস্য ও বিএনপি নেতার

আওয়ামী লীগের ‘সদর দপ্তর’ এখন কলকাতা, ‘কার্যালয়’ রোজডেল গার্ডেন

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশে ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। ওই দিন থেকে এখন পর্যন্ত সেখানেই আছেন তিনি।

শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৮ জানুয়ারী) রাতে শেখেরখীল রাজপরী কনভেনশন হলরুমে অনুষ্ঠিত