ভূঞাপুরে পরিত্যক্ত প্রতিবন্ধী বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়া 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী এলাকায় অবস্থিত পুষ্ণকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়ায় পরিনত হয়েছে। দিনের বেলায় সাধারন মানুষের আনাগোনা থাকলেও সন্ধ্যার পর থেকে বন্ধ হওয়া বিদ্যালয়টির পরিত্যাক্ত টিনের ঘরগুলো চলে যায় মাদকসেবিদের দখলে।

জানা যায়, ২০১২ সালে উপজেলা পরিষদের ঠিক দক্ষিণ পাশে পুষ্ণকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। কিন্তু নানা অনিয়ম, অব্যবস্থাপনার ও আর্থিক সংকটের কারণে মাত্র কয়েক বছর পরই এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকায় ফাঁকা টিনের ঘরগুলো বর্তমানে অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সেখানে মাদকসেবীরা জড়ো হয়ে নেশায় মেতে উঠে। রাতভর চলে তাদের এমন কার্যক্রম। এতে শুধু এলাকার পরিবেশই নষ্ট হচ্ছে না, সামাজিক অস্থিরতাও বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে চুরির ঘটনাও।

সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় লোকজনের আনাগোনা থাকলেও রাতের বেলায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। পরিত্যাক্ত টিনের ঘরের ভিতরে ও বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নেশার উপকরণ ও খালি বোতল। এবিষয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কতৃপক্ষ সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, আমরা বিষয়টি জানতে পারলাম। এখন থেকে পর্যবেক্ষণে রাখবো। সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রাজিব হোসাইন বলেন, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। পরিত্যক্ত ভবনে অনেকের আনাগোনা হচ্ছে বলে অবগত আছি। বিষয়টি নিয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। যেহেতু প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা রয়েছে, সেখানে কার্যক্রম স্থানান্তরের জন্য অনুরোধ করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে জাপানি কোম্পানির মালামাল চুরির প্রতিবাদে সিকিউরিটি কর্মীকে কুপিয়ে জখম

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জাপানি কোম্পানি আইএইচআই’র প্রকল্প এলাকা থেকে দীর্ঘদিন ধরে মালামাল চুরির ঘটনা ঘটছে। এসব অনিয়মে বাধা দেওয়ায় সিকিউরিটি সুপারভাইজার মাসুদ রানা (৩১)

রায়গঞ্জে কার্পজাতীয় মাছ চাষে সফল চাষীরা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পিকেএসএফ এর অর্থায়নে ও মানবমুক্তি সংস্থার বাস্তবায়নে কার্পজাতীয় মাছ চাষে নতুন প্রযুক্তি ব্যবহার সফলতা পেয়েছেন চাষীরা। এই পদ্বতিতে ৪০০ থেকে

নওগাঁয় ভুয়া মানবাধিকারকর্মী ও সাংবাদিক সেজে প্রতারণার চেষ্টা, আটক ৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির নামে অভিনব কৌশলে প্রতারণার চেষ্টা চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চারজন ভুয়া মানবাধিকারকর্মী ও সাংবাদিক। চকচকে পরিচয়পত্র,

প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড

গাজায় শিশুরা কঙ্কালসার, অনাহারে মৃত্যু ৬৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের অবরোধ ও আন্তর্জাতিক সহায়তা বন্ধ থাকায় ভয়াবহ খাদ্য সংকটে পড়েছে গাজা উপত্যকা। মানবিক সহায়তার পথ বন্ধ থাকায় শিশু খাদ্য ফুরিয়ে গেছে, নবজাতক

ভিডিও না মুছলে গলাচিপায় সাংবাদিকতা করতে দেব না: যুবদল কর্মীর হুমকি

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপায় সংখ্যালঘু এক পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে সাংবাদিককে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করেছেন স্থানীয় যুবদল কর্মী মেহেদী