ভূঞাপুরে গাঁজাসহ ছাত্রদল নেতার বাবা গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুবাড়ী এলাকায় গাঁজাসহ সায়েব মণ্ডল (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। তিনি স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল মণ্ডলের পিতা। রবিবার (২০ জুলাই) রাত ৯টার দিকে ঘন্টাব্যাপী অভিযানে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সায়েব মণ্ডল ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ ছিল। ২০০৮ ও ২০১৭ সালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, “গাঁজাসহ সায়েব মণ্ডলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

ঘটনা প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলমীগ হোসেন বলেন, “এটি একটি পারিবারিক বিষয়। ছাত্রদল কোনোভাবেই মাদকের পক্ষে নয়। সংগঠনের কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশে আসা নিশ্চিত নয় বলে জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল।

অন্তর্বর্তী সরকারের বহু সিদ্ধান্তের তথ্য ওয়েবসাইট থেকে সরানো হয়েছে: ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিভিন্ন সিদ্ধান্তসংক্রান্ত তথ্য রাষ্ট্রীয় নথিপত্র ও ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে

বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসায় আমূল পরিবর্তন আনা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় এলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা যদি এ দেশের মানুষের

গুমবিষয়ক কমিশন গঠন করা হবে : আসিফ নজরুল

অনলাইন ডেস্ক: গুমবিষয়ক আইনের অধীনে একটি শক্তশালী গুমবিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, আগামী

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে

বাজিমাত করতে যাচ্ছে ড.মুহাম্মদ ইউনূস সরকার

নিজস্ব প্রতিবেদক: আসছে পবিত্র মাহে রমজান। বছরই বাংলাদেশে রমজান মাসের আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে এবং রমজানের সময় তা সর্বোচ্চ পর্যায়ে চলে যায়।