ভূঞাপুরে কাউন্সিলর রাজ্জাক গ্রেফতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে অপারেশন ডেভিল হান্টে সাবেক কাউন্সিলর মো. আব্দুর রাজ্জাক তরফদার (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আব্দুর রাজ্জাক তরফদারকে অপারেশন ডেভিল হান্টে পশ্চিম ভূঞাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে  ভূঞাপুর পৌর সভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর।  মো. আব্দুর রাজ্জাক তরফদারকে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। সে উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের মৃত শমশের আলী তরফদারের ছেলে। গ্রেফতারের পর তাকে শুক্রবার টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হলে সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করলে টাঙ্গাইল থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি সরকার গঠন করলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত হলে ঢাকা শহরকে একটি ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলার পাশাপাশি নগরীতে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায়

বালু নিয়ে খেলায় শিশুকে পুকুরে ফেলে দিলেন শিক্ষক ‘আমার কাছে শিশুর চেয়ে বালুর মূল্য বেশি’

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় চার বছরের শিশুকে পুকুরে ফেলে দেন এক শিক্ষক। উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে বৃহস্পতিবার

বিদ্যুৎ খাতে লুটপাটে পাচার বহু বিলিয়ন ডলার, তদন্তের জালে বিপু ও চক্র

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক যুগ ধরে বিদ্যুৎ খাতের নামে রাষ্ট্রীয় অর্থের লুটপাট ও বিদেশে অর্থপাচারের ভয়াবহ চিত্র উঠে এসেছে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ

শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা

স্টাফ রিপোর্টার: সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার খঞ্জনদিয়ার কবরস্থান সংলগ্ন নির্মানাধীন মার্কেটের জায়গায় তিন ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারপিট

স্কুলশিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে বিয়ের অভিযোগ প্রথম স্ত্রীর, তদন্তে নামছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে একই বিদ্যালয়ের একজন শিক্ষকের বিয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে শিক্ষকের প্রথম স্ত্রী থানায় লিখিত

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা