ভূঞাপুরে কমেছে কিশোর গ্যাংয়ের উৎপাত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে কমেছে কিশোর গ্যাংয়ের উৎপাত, কমেছে চাঁদাবাজী, নেই মারামারি। কিশোর গ্যাংয়ের মদদদাতা উপজেলা পরিষদের সাবেক একজন ভাইস চেয়ারম্যান আত্মগোপনে থাকায় তার মদদপুষ্ট কিশোররা অনেকেই এখন সুবোধ বালক।

গত ৫ সেপ্টেম্বর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামীলীগের নেতারা পলাতক রয়েছে। কর্মীরা কেউ কেউ বিএনপির সাথে মিশে যাচ্ছে। কেউ কেউ নিশ্চুপ রয়েছেন। চাঁদাবাজি কমেছে কিন্তু ব্যক্তি এবং ধরণ পাল্টেছে। উপজেলা পরিষদের সাবেক একজন ভাইস চেয়ারম্যান কিশোর গ্যাং সৃষ্টির মাধ্যমে ভূঞাপুরে একচ্ছত্র আধিপত্য কায়েম করে টেন্ডারবাজি, ইভটিজিং, চুরি, চাঁদাবাজি, ছাত্র-ছাত্রীদের টিফিনের টাকা ছিনতাই, মহিলাদের ব্যাগ ছিনতাই, মারামারি, ভয় ভীতি প্রদর্শনসহ নানা অপকর্ম করে আসছিলো। ফলে ভূঞাপুরে সাধারণ মানুষ অত্যাচারে অতিষ্ট হয়ে ‘কিশোর গ্যাং প্রতিরোধ কমিটি’ গঠন করতে বাধ্য হয়েছিলো।

ভূঞাপুর বাজার বণিক সমিতির সেক্রেটারি গোলাম কিবরিয়া মুকুলকে আহবায়ক করে ‘কিশোর গ্যাং প্রতিরোধ কমিটি’ গঠিত হয় এবং তারই নেতৃত্বে ১২ সেপ্টেম্বর বিশালাকৃতির মানববন্ধন হয় এবং কিশোর গ্যাং বন্ধে জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারক লিপি প্রদান করা হয়।

মানববন্ধনে ইবরাহীম খাঁ সরকারি কলেজ, ভূঞাপুর ফাজিল মাদরাসা, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন কিন্ডারগার্টেনের সহস্রাধিক শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং ব্যবসায়ী অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রেখেছিলেন, অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদার, কিন্ডার এসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, প্রধান শিক্ষক মহিউদ্দিন, ওয়াহেদুজ্জামান পলাশ, বাজার বণিক সমিতির সাবেক সম্পাদক আব্দুল করিম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, আলতাব হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক হাছান সারোয়ার লাভলু, হারুন অর রশিদ, সাংবাদিক আসাদ খান, আবুল বাশার প্রমুখ।

কিশোর গ্যাংয়ের মদদদাতা বহু অপকর্মের হোতা আত্মগোপনে থাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত কমলেও তিনি রয়েছেন বহাল তবিয়তে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ৫০ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক: ভারতের আধিপত্যবাদ ও একপক্ষীয় নীতির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া দেশের অন্তত ৫০ জন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিত্ব বর্তমানে উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে

পিএসজির বিজয় উদযাপনে সহিংসতা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো ইউরোপের ক্লাব সেরার স্বীকৃতি পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জেতে ক্লাবটি। স্বাভাবিকভাবেই

ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো

ক্রীড়া প্রতিবেদক: মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে। এই বিশেষ দিনে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো

তাড়াশে পিতৃসম্পত্তি ফেরত চাইতে গিয়ে জীবননাশের হুমকি পেলেন শামসুজ্জোহা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সুগনা ইউনিয়নের লালুয়া মাঝিড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মোঃ শামসুজ্জোহা তার পিতৃসম্পত্তি রক্ষায় জীবননাশের হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ

আজ থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে

নির্বাচনে পিআর পদ্ধতির দাবির পেছনে উদ্দেশ্য আছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের বাস্তবতায় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন বাস্তবসম্মত নয়। যারা এ পদ্ধতির পক্ষে সওয়াল করছেন, তারা