ভুল লাঠিচার্জের ঘটনায় পতাকা বিক্রেতাকে সেনাবাহিনীর ১ লাখ টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে মানবিকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের সময় ভুলবশত লাঠিচার্জের শিকার হওয়া এক পতাকা বিক্রেতাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাহিনীটি।

বুধবার (১১ জুন) গুলিস্তান আর্মি ক্যাম্পে পতাকা বিক্রেতার হাতে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী জানায়, মঙ্গলবার (১০ জুন) ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ৪ নম্বর গেটের বাইরে টিকিটবিহীন কিছু দর্শক জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন এবং মব ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে বাধ্য হন। এ সময় ভুলক্রমে এক পতাকা বিক্রেতা লাঠিচার্জে আক্রান্ত হন, যা ছিল সম্পূর্ণ অনভিপ্রেত।

ঘটনাটি সেনাবাহিনীর নজরে এলে দ্রুত তাকে খুঁজে বের করে দুঃখ প্রকাশ করা হয় এবং সহানুভূতির নিদর্শনস্বরূপ আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি, সংশ্লিষ্ট সেনাসদস্যের বিরুদ্ধে বাহিনীর প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তারা সবসময় দেশের মানুষের পাশে আছে এবং থাকবে। কোনো নাগরিকের অকারণে ক্ষতিগ্রস্ত হওয়া সেনাবাহিনী কাম্য মনে করে না। তবে জাতীয় স্বার্থে শৃঙ্খলা রক্ষায় বাহিনীটি সবসময় সচেষ্ট।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা! উৎপত্তি স্থান নরসিংদীর ঘোড়াশাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকেল ৪টা ১৫ মিনিটে অনুভূত এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। আবহাওয়া অধিদপ্তরের

ঢাকা ছাড়ছেন ১ কোটি মানুষ: ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঈদুল আজহা উপলক্ষে প্রায় ১ কোটি মানুষ ঢাকা

নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না, ইশরাকের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না।’ আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত

১৯ বছর বয়সেই শতকোটির মালিক জিয়াউল আহসানের মেয়ে জয়িতা’

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের মেয়ে তাসফিয়া আহসান জয়িতার নামে বিপুল সম্পদের সন্ধান মিলেছে। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত হেবা দলিলের

দুই সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ-ইন করল বিএসএফ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত এলাকা দিয়ে ১২ জন ভারতীয় বাংলাভাষী নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ছাড়া সূর্যপুর সীমান্ত এলাকা

বার্ন ইনস্টিটিউটের সামনে ফ্রিজিং ভ্যান, বেশি ভাড়ার অপেক্ষায় চালক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেন হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা। সামনে লাশবাহী ফ্রিজিং ভ্যান নিয়ে অপেক্ষা করছেন এক চালক। নাম