ভুয়া ‘জমজমের পানি’ বিক্রি করে ৩০ কোটি টাকা আয়

ঠিকানা টিভি ডট প্রেস: পবিত্র জমজম পানি বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে বরাবরই অত্যন্ত সম্মানের একটি জিনিস। তবে মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়েই তুরস্কে এক ব্যক্তি ট্যাপের পানি জমজমের পানি বলে বিক্রি করে প্রতারণা করেছেন। এই ভুয়া পানি বিক্রি করে তিনি আয় করেছেন প্রায় ৯ কোটি লিরা (প্রায় ৩০ কোটি টাকা)। বিলাল নামের ওই ব্যক্তিকে রবিবার গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিলাল ট্যাপের পানিকে জমজমের পানি বলে বোতলে ভরে বিক্রি করছিলেন। বোতলের গায়ে জমজমের পানির লেবেল লাগিয়ে এটি আসল জমজম পানি হিসেবে বাজারে বিক্রি করা হচ্ছিল। প্রতিদিন অন্তত ২০ টন পানি বিক্রি করছিলেন তিনি।’

গত পাঁচ মাস ধরে এই প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন বিলাল। পুলিশ তাকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে তিনি জানান, তুরস্কে জমজমের পানি হিসেবে যেসব পানি বিক্রি হয়, তার বেশিরভাগই আসলে স্থানীয় ট্যাপের পানি। এসব পানি আদানা শহরের একটি ওয়্যারহাউসে মজুত রাখা হতো।

বিলালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভুয়া ১৫ হাজার লিটার জমজমের পানি উদ্ধার করে। এই বোতলগুলো বিভিন্ন আকারে বাজারে পাওয়া যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া জমজম পানির বোতলের ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকারের বোতলে এই ভুয়া পানি বিক্রি করা হচ্ছিল। এগুলো সাধারণ তুর্কি বাজারে সহজেই পাওয়া যাচ্ছিল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চকনুর বাজার এলাকায় সড়ক ধসে বড় গর্ত: দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা সদর থেকে জেলা সদরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের চকনুর বাজার এলাকায় একটি বড় অংশ ধসে বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। এতে

সলঙ্গায় আওয়ামীলীগ নেতা কতৃক মিথ্যা সংবাদ প্রচার ও মামলা দায়ের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও আওয়ামীলীগ নেতা গোলবার শেখ এর মিথ্যা হয়রানী মূলক অপপ্রচার ও মামলা প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন একই গ্রামের

স্বর্ণের ভরি ১ লাখ ৯৭ হাজার টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়

সবচেয়ে বেশি রাজাকার আ.লীগে, দ্বিতীয়তে বিএনপি’: জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, বিগত সরকারের তৈরি করা রাজাকারের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল জামায়াতে ইসলামী, যেখানে মোট ৩৬ জনের

চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে আরও ৪-৫টি ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার

রুপির নোটের মানচিত্রে নেপালের ৩ অঞ্চল দখলে রেখেছে ভারত!

নিজস্ব প্রতিবেদক: নেপালের কেন্দ্রীয় ব্যাংক, নেপাল রাষ্ট্রীয় ব্যাংক (এনআরবি), সম্প্রতি সংশোধিত মানচিত্র সম্বলিত নতুন ১০০ রুপির নোট চালু করেছে। এই নতুন নোটে নেপালের মানচিত্রে ভারতের নিয়ন্ত্রণাধীন