ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অপরাধতত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আক্তারুজ্জামান সাজু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কাশিফ আহমাদ প্রমুখ।

বক্তারা বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সংগ্রাম করে আসছি। আমাদের সুস্পষ্ট দাবিগুলো হচ্ছে, গঠনতন্ত্র প্রণয়ন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ, অবাধ- সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নামমাত্র একটি কমিটি গঠন করলেও এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেনি।

বক্তারা আরও বলেন, পূর্ব ঘোষিত সতর্কবার্তার ভিত্তিত্বে আমরা আজ মানববন্ধন কর্মসূচি পালনে বাধ্য হয়েছি। এই কর্মসূচি কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনী রোডম্যাপ প্রকাশের দাবিতে আমাদের দৃঢ় অবস্থানের প্রকাশ। আমরা খুব শিগগিরই ঐতিহাসিক দরবার হলে একটি ছাত্র সম্মেলনের পরিকল্পনা গ্রহণ করেছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ওড়িশায় ৪৪৪ জন আটক: বাংলাদেশি-রোহিঙ্গা সন্দেহ, ২৩ জন ভারতীয় দাবি মহুয়ার

অনলাইন ডেস্ক: ভারতের ওড়িশা রাজ্যের ঝাড়সুগুড়া জেলায় অবৈধ অনুপ্রবেশবিরোধী অভিযানে ৪৪৪ জনকে আটক করেছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে, এদের মধ্যে অনেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক।

অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে হোসেন আহমেদ নামে এক বিএনপি নেতা জামায়াতে যোগ দিয়েছেন। হোসেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য।, শুক্রবার

কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায়

সোচ্চারের জরিপ: উচ্চশিক্ষিতদের ৪০% জামায়াত, ৩০% বিএনপিকে ভোট দিতে চান

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভোটারদের রাজনৈতিক ভিন্নতার চিত্র মিলেছে বেসরকারি সংস্থা সোচ্চারের জরিপে। এতে দেখা যায়, উচ্চশিক্ষিতদের মধ্যে জামায়াতের প্রতি সমর্থন ৪০ শতাংশের, বিএনপির

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৮২ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক: একদিকে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন, চলছে নতুন হামলা। এই হামলায়

ভারতের আগ্রাসনের জবাব দেবে পাকিস্তান: শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার