ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভাসানী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। জিএসটি গু্চছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামি ২ মে ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯মে অনুষ্ঠিত হবে।

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে ‘সি’ (বাণিজ্য) ইউনিট ২৩ হাজার ৬৪ জন, ‘বি’ (মানবিক) ইউনিট ৭২ হাজার ৬২ জন এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিট এক লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এরমধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে ১৮১৯ জন ও ‘এ’ ইউনিটে ৭৩০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

উল্লখ্য, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আহ্বায়কের দায়িত্ব পালন করছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাতিল মতবাদের সাথে কোনো জোট নয়: উলামা-মাশায়েখ সম্মেলনে আলেম ওলামাগণ

নিজস্ব প্রতিবেদক: বাতিল মতবাদের সাথে কোনো জোট করা হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। মওদূদী ১৯৪১ সালে বাতিল আক্বিদা নিয়ে জামায়াতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন।

বালু নিয়ে খেলায় শিশুকে পুকুরে ফেলে দিলেন শিক্ষক ‘আমার কাছে শিশুর চেয়ে বালুর মূল্য বেশি’

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় চার বছরের শিশুকে পুকুরে ফেলে দেন এক শিক্ষক। উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে বৃহস্পতিবার

কুষ্টিয়ায় তিনটি আসনে জামায়াতের জয়, একটিতে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে জয় পেয়েছে বিএনপির প্রার্থী। দীর্ঘদিন বিএনপির

বিএনপি নেতাকর্মীরা দলের ফান্ডে চাঁদা দেয়, সেই টাকায় রাজনীতি করে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এমন মন্তব্য ঘিরে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এক টেলিভিশন

রাজশাহীতে তিন বোনের ১ টাকার চিকিৎসা সেবা

শিক্ষক পিতার স্বপ্ন বাস্তবায়নে তিন নারী চিকিৎসকের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় ব্যতিক্রমী এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিন ডাক্তার বোন।

ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

অনলাইন ডেস্ক: দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার