ভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা না জানিয়ে ছাগল বেঁধে রাখলেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী জেলার চকধাদাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এক বিতর্কিত কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন না করে সেখানে একটি ছাগল বেঁধে রাখেন, যা স্থানীয়দের কাছে শহীদ মিনারের প্রতি অবমাননাকর হিসেবে প্রতীয়মান হয়েছে।

শহীদ মিনার ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর একটি পবিত্র স্থান। সাধারণত সেখানে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এটি ভাষা আন্দোলনের চেতনার পরিপন্থী এবং শহীদ মিনারের মর্যাদাহানিকর।

এ বিষয়ে চকধাদাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকরাম আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি ব্যস্ত আছি, এখন কথা বলার সময় নেই। ৫ আগস্টের পর থেকে মন ভালো নেই, তাই এবার শহীদ মিনারে ফুল দেওয়া হয়নি। শহীদ মিনার নিচু জায়গায় হওয়ায় আমরা সাধারণত তালা খুলি না। আমি ছাগল বাঁধিনি। স্কুলের পিকনিকের প্রস্তুতির কারণে ব্যস্ত ছিলাম।’

এ বিষয়ে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’ দেবাশীষ বসাক বলেন, ‘শহীদ মিনারের মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব। যদি কেউ এর পবিত্রতা নষ্ট করে, তাহলে তা নিন্দনীয় ও দুঃখজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটি থেকে ফিরলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান জানান, ‘শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির জবাবদিহি নিশ্চিত করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগ ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। অনেকের মতে, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ শহীদ মিনারের মতো জাতীয় স্মৃতিস্তম্ভের মর্যাদা ক্ষুণ্ন করার সাহস না দেখায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সোমবার আদালতে তোলা হবে নুসরাত ফারিয়াকে

অনলাইন ডেস্ক: চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক

রায়গঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: গর্ভবতী মায়ের সুস্থতা নবজাতকের নিরাপত্তা” এই প্রতিপাদ্বকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে  গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

অজ্ঞান করে লুটপাট: কামারখন্দে একই পরিবারের তিন সদস্য হাসপাতালে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে একটি পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে সোমবার

অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে নিয়ম মেনে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে ভারতীয় পুশইন পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ সরকারের অবস্থান আবারও পরিষ্কার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান,

ধানের শীষের এজেন্ট সেজে বুথে যুবক, চেনেন না প্রিজাইডিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের একটি স্কুলে ফখরুল ইসলাম নামের এক বহিরাগত ব্যক্তি ধানের শীষের পোলিং এজেন্ট সেজে বুথে অবস্থান করছেন। তার গলায় বিএনপি মনোনীত প্রার্থীর

মেট্রোরেল কর্মীদের কর্মবিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্মীরা।