ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক: ভাষাসৈনিক, খ্যাতিমান কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, শুভানুধ্যায়ী ও সাহিত্য সংস্কৃতিমনা জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের এক অগ্রগণ্য সাক্ষী ও সংগ্রামী কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি ছিলেন একজন অনন্য কবি, প্রাবন্ধিক, গবেষক এবং রবীন্দ্রতত্ত্ব চর্চার পথপ্রদর্শক। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন।

তিনি আরও বলেন, রবীন্দ্রচর্চায় তার অবদান দুই বাংলায় সমানভাবে শ্রদ্ধা পেয়েছে। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করে তার জ্ঞানের স্বীকৃতি দিয়েছে।

প্রফেসর ইউনূস বলেন, দেশের সংস্কৃতি ও মুক্তচিন্তার জগতে আহমদ রফিকের প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। দৃষ্টিশক্তি ও শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি শেষ দিন পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। তার জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। জাতি কৃতজ্ঞচিত্তে তাকে স্মরণ করবে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই মনীষী।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টিকটক বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই টিকটক অ্যাপটি বন্ধ হয়ে গেছে। সেখানকার ব্যবহারকারীরা বলছেন, অ্যাপে একটি বার্তা দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে- টিকটিককে নিষেধাজ্ঞা

খামেনির মৃত্যুর পর মোজতবা নতুন সুপ্রিম লিডার, মাশহাদে দাফন

অনলাইন ডেস্ক: ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম Iran International।

ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শায় দ্বিতীয়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায়  দ্বিতীয় স্থান অধিকার করেছে। চট্টগ্রামে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৫৩ তম শীতকালীন মাধ্যমিক

নাজুক কোষাগার ও বাড়তে থাকা ঋণচাপ, প্রতিশ্রুতি বাস্তবায়নে চ্যালেঞ্জে সরকার

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের রাজস্ব আয় হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৫৩ কোটি টাকা। একই সময়ে পরিচালন ও

ক্যান্সারে মৃত্যু তিন বস্তা টাকা জমানো ভিক্ষুক সালেহা বেগমের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো আলোচিত ভিক্ষুক সালেহা বেগম (৬৫) মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল

বাংলাদেশে আসছেন জোবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এ কথা জানিয়েছে।