ভালোবাসা দিবসে জাবিপ্রবিতে চিরকুমার সংঘের বিক্ষোভ মিছিল

জাবিপ্রবি প্রতিনিধি: আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চিরকুমার সংঘের ব্যানারে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। এসময় র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে অবস্থান করে।

১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবস কে ঘিরে বিশ্বব্যাপি যে অশ্লীলতার ছড়াছড়ি তারই প্রতিবাদ স্বরূপ তাদের এই বিক্ষোভ মিছিল। এছাড়াও চিরকুমার সংঘের দাবী ভালোবাসার নামে নিয়মিত সবাই প্রতারণার শিকার হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন করতে তাদের এ আয়োজন।’

এ সময়ে তাদেরকে, ছলনাময়ী নিপাত যাক, চিরকুমার মুক্তি পাক; দুষ্ট নারী নিপাত যাক, চিরকুমার মুক্তিপাক; একটা একটা কাপল ধর,ধইরা ধইরা আলাদা কর; সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

জাবিপ্রবি চিরকুমার সংঘের সভাপতি সারোয়ার হাসান সজীব বলেন “অনেকেই দুষ্টু নারীদের চক্রান্তে পড়ে তাদের ক্যারিয়ার, অর্থ ও মানসিক শান্তি হারাচ্ছে। ভালোবাসার নামে প্রতারণা, মিথ্যা আবেগ ও স্বার্থপরতার ফাঁদে পড়ে অনেক যুবকের জীবন নষ্ট হচ্ছে। বুদ্ধিমানের কাজ হলো প্রেমের ফাঁদ থেকে দূরে থাকা, নিজেকে গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল হওয়া।”

জামতলায় প্রেম-দমন বিষয়ক সম্পাদক মো. নাহিদ ইসলাম শ্রাবণ বলেন, প্রেম হতে হবে সাবলীল, সুন্দর ও পবিত্র। কিন্তু বর্তমানে অনেক নারী একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে প্রতারণা করছেন, যা যুবকদের পথভ্রষ্ট করছে এবং ক্যারিয়ার নষ্ট করছে। যার বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ মিছিল।

এছাড়াও আরেক সদস্য শিহাব উদ্দিন উল্লেখ করেন, “ভালোবাসার নামেই যদি জীবন জটিল হয়, তাহলে চিরকুমার থাকাই শ্রেয়!’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল

গফরগাঁওয়ে অপহরণের শিকার দুই শিশু, মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একই দিনে নিখোঁজ হয় দুই শিশু। এর মধ্যে মুক্তিপণ আদায় ব্যর্থ হওয়ায় ১০ বছর বয়সী এক শিশুকে হত্যা করে পুকুরে

স্বাস্থ্যখাতে শিগগির এক লাখ কর্মী নিয়োগ: প্রতিমন্ত্রী এম এ মুহিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তৃণমূল পর্যায়ে সেবা সম্প্রসারণের লক্ষ্যে শিগগির দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা অমর কৃষ্ণ দাসের সাথে ইউনিয়ন বিএনপির মতবিনিময়

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাসের সাথে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই)

ইরানের হামলা: দুবাই, দোহা ও বাহরাইনে একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের তিনটি গুরুত্বপূর্ণ শহর—দুবাই, দোহা ও বাহরাইনের মানামারে নতুন করে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্ষতি

কুমিল্লা-মুরাদনগরে ২৪০০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কুমিল্লার সড়ক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২৪০০ কোটি টাকার একটি