ভারীবর্ষণে দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিপাতের কারণে দেশের আটটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ সতর্কতা জারি করেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে গঙ্গা-পদ্মা নদীর পানির স্তর উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী দুদিন উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানের অববাহিকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা পরবর্তীতে কিছুটা কমতে পারে। বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ১২ থেকে ১৪ আগস্ট বা এর কাছাকাছি সময়ে রংপুর বিভাগ ও ভারতের সিকিম, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আসামে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে কিছু এলাকায় তিন দিনে ২০০-২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৪ আগস্টের মধ্যে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি ধীরে ধীরে বাড়ছে। গঙ্গা নদীর পানির স্তর আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে এবং পরে ২৭ আগস্ট পর্যন্ত হ্রাস পেতে পারে।

যমুনা ও গঙ্গার মিলিত প্রভাবে আগামী চার দিন (১৬ আগস্ট পর্যন্ত) পদ্মা নদীর পানি বেড়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে। এ সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা ও মানিকগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে ১৯ আগস্টের পর থেকে ২৭ আগস্ট পর্যন্ত পানি ধীরে ধীরে নামতে পারে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গভীর রাতে পিনাকি ভট্টাচার্যের বাসার সামনে আগুন লাগানোর চেষ্টা, ফেসবুকে বিস্ফোরক পোস্ট

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী পিনাকি ভট্টাচার্য অভিযোগ করেছেন, গতকাল (মঙ্গলবার) গভীর রাতে বর্ধমানের জলেশ্বরীতলা-আলতা সংলগ্ন খেলার মাঠ পূর্বঘাটের সামনে তাঁর বাড়ির দরজায় দুজন

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত: অলি আহমদ

ডেস্ক রিপোর্ট: লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, ৮ই আগস্ট ২০২৪ তারিখে আমি ও আমাদের সংগঠন লিবারেল ডেমোক্রেটিক

টাঙ্গাইলে ১২৪৭টি মণ্ডপে দুর্গাপূজা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবকে ঘিরে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় এক হাজার ২৪৭টি মণ্ডপের প্রতীমা তৈরি

হবিগঞ্জে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুরে অভাব-অনটনের কারণে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের উত্তর বাঘাসুরা গ্রামে এ

ইরানে হামলা চালাতে আকাবা উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ইলাতের ঠিক দক্ষিণে অবস্থিত আকাবা উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন

হিমাচলে জলবায়ু বিপর্যয়: মৃত্যুমিছিল, ধ্বংস আর দায়হীনতা

অনলাইন ডেস্ক: মাত্র এক মাসের বর্ষায় হিমাচল প্রদেশে ১৯টি মেঘফাটা বৃষ্টি ও ২৩টি চকিত বন্যার ঘটনায় ৭৮ জন প্রাণ হারিয়েছেন। গত কয়েক বছর ধরেই মেঘফাটা