ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস জানা যায়নি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ঘটনা ঘটে।,

গুলিবিদ্ধ বিএসএফ একজন সদস্যের নাম বিপিন কুমার। তার বয়স ৩৫ বছর। তিনি বিএসএফ ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য।

জানা যায়, আজ সকালে টহল দেওয়ার সময় হঠাৎ পেছন থেকে দুইটি গুলি তার গায়ে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে বিপিন কুমার মাটিতে লুটে পড়েন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, ওই সদস্যের শরীরে আগ্নেয়াস্ত্রের দুইটা জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা মোটামুটি স্থিতিশীল হয়েছে।

বর্তমানে জিবি হাসপাতালে আহত সদস্যের চিকিৎসা চলছে।

বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লিতে সদর দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে বিএসএফকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, পুড়ল বাসসহ ১১ যানবাহন

হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনায় একটি

সিরাজগঞ্জে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আজিজ কারাগারে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে আব্দুল আজিজকে

জুলাই যোদ্ধাদের স্বীকৃতি: মাসিক ভাতা, চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বীকৃতি দিয়ে ভাতা, চিকিৎসা ও পুনর্বাসন সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম সোমবার সচিবালয়ে বাসস-কে

হবিগঞ্জে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুরে অভাব-অনটনের কারণে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের উত্তর বাঘাসুরা গ্রামে এ

রমজানের পবিত্রতা রক্ষায় সলঙ্গায় জামায়েত ইসলামীর স্বাগত র‍্যালী অনুষ্ঠিত 

জুয়েল রানা: মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে, বাংলাদেশ জামায়েত ইসলামী সলঙ্গা সহর

ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তৃতীয় দফা বৈঠক মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে