ভারত-পাকিস্তান সীমান্তে তুলকালাম

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে ২ দেশের সেনাদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে।

ভারতের দাবি, মঙ্গলবার (১ এপ্রিল) কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তানের অনুপ্রবেশের ফলে একটি মাইন বিস্ফোরিত হয়। এরপর পাকিস্তান সেনাবাহিনী বিনা উসকানিতে গুলি চালায় ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে। খবর এনডিটিভির।

বুধবার (২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার (১ এপ্রিল) নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি) লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী হামলা চালালে তারা সংযত পালটা জবাব দেয়।

ভারতীয় সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের হামলার পর সংযত ও পরিকল্পিতভাবে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য দুই দেশের সামরিক অভিযানের মহাপরিচালকদের মধ্যে সমঝোতার নীতিগুলি বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।’

২০২১ সালে ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ রেখায় সংঘাত কমানোর বিষয়ে একমত হয়েছিলেন।

তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, সীমান্তে শান্তি বজায় রাখতে উভয় পক্ষই বিদ্যমান চুক্তি, বোঝাপড়া ও যুদ্ধবিরতি মেনে চলবে।

তবে, মাঝেমধ্যেই ২ দেশের সীমান্তে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চালের বাজারে আগুন: করপোরেট কারসাজিতে চট্টগ্রামে দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক: চালের বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধির পেছনে করপোরেট হাউজগুলোর কারসাজি জড়িত বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামে চালের পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়েই চলেছে। এক সপ্তাহে

রায়গঞ্জে গুড নেইবারসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী

সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। রবিবার সকাল ১০টায় তাড়াশ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে ও ইউনিসেফের

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক বাজার অস্থির, সারের সরবরাহ নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারের পাশাপাশি আন্তর্জাতিক সারের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। এতে আমদানিনির্ভর বাংলাদেশে সারের সরবরাহ ও দামের ওপর দীর্ঘমেয়াদি চাপ

মিথ্যা তথ্য ছড়াচ্ছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার

মসজিদে মাইক ব্যবহারের অনুমতি দিল না আদালত

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট লাউডস্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে কেবলমাত্র একজন মুয়াজ্জিন খালি গলায় আজান দিতে