ভারত থেমে গেলে পাকিস্তানও থামবে: ইসহাক দার

অনলাইন ডেস্ক: ভারত যদি উত্তেজনাকর পদক্ষেপ বন্ধ করে, তাহলে ইসলামাবাদও তাই করবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শনিবার স্থানীয় একটি টেলিভিশন স্টেশনের সঙ্গে কথা বলার সময় ইসহাক দার এ কথা বলেন।

ভারত ও পাকিস্তান শনিবার একে অপরের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করার এবং একে অপরের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার অভিযোগ করার পর তার এই মন্তব্য এসেছে।

ইসহাক দার বলেন, ‘যদি সামান্যতম বিচক্ষণতা থাকে, তাহলে ভারতও থামবে এবং যদি তারা থামে, তাহলে আমরাও থামবো।’

‘আমরা সত্যিকার অর্থে কোনো একটি দেশের আধিপত্য ছাড়াই শান্তি চাই’, বলেও উল্লেখ করেন ইসহাক দার।

এদিকে, পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত বন্ধ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য দেশ দুটিকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট জি-৭।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাকসু নির্বাচন: বিরিয়ানি বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে মেসে মেসে বিরিয়ানির প্যাকেট বিতরণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার

জাকির নায়েক পলাতক আসামি, তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের এমনটাই আশা করছে দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক: আসছে নভেম্বরে ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক। তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, বাংলাদেশের কাছে

কক্সবাজারে সাগরে ডুবে চবি ছাত্রের মৃত্যু, নিখোঁজ ২

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজার হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে কে এম শাদনান সাবাব রহমান (২১) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের

যুক্তরাষ্ট্রে সংঘর্ষে বিধ্বস্ত বিমান-হেলিকপ্টারের সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিটন ডিসিতে সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের কোনও আরোহী কেউ বেঁচে নেই। বৃহস্পতিবার স্থানীয় ইউচিটা শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন।

নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জানুয়ারি)। রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি কার্নিভাল হলে শ্বেতপত্র

কাল সারাদেশে জামায়াতের বিক্ষোভ, আওয়ামী লীগের হরতাল

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি। রাজধানীর পল্টন মোড়ে