ভারত থেকে বাংলাদেশের পাঁচ কিলোমিটার এলাকা দখলমুক্ত করলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক: বিএসএফের দখলে থাকা ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহেশপুর-৫৮ বিজিবি।

এতে বক্তব্য রাখেন ৫৮-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ। তিনি বলেন, এই নদীর ৪ দশমিক ৮ কি. মি. বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। তবে এ যাবতকাল বাংলাদেশের লোকজন নদীতে কোনরকম কাজকর্ম করতে পারতেন না, মাছ ধরা কিংবা প্রয়োজনীয় কাজ করতে দিলে বাঁধা দেওয়া হতো।’

লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ আরো বলেন, ৫৮-বিজিবি মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। সম্প্রতি সময়ে বিএসএফ-এর সাথে আলোচনা করে সেখানে বিজিবির দখল দারিত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সব কিছু ভোগ দখল করতে পারবে। এসময় আরও উপস্থিত ছিলেন ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।

সংবাদ সম্মেল শেষে গণমাধ্যমকর্মীদের নদীর ধারে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছে এবং অনেকেই গোসল করছে। কোদলা নদীতে বাংলাদেশের দখল প্রতিষ্ঠা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় কৃষক আলমগীর বলেন, এখন থেকে নদীর ধারে নিয়মিত মাছ ধরা যাবে ও নিত্যদিনের কাজকর্ম করা যাবে। আগে বিএসএফ নদীতে নামতে দিতো না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ওয়াকফ বিল নিয়ে কলকাতায় বিক্ষোভ, মোদি-অমিত শাহের কুশপুত্তলিকা দাহ

অনলাইন ডেস্ক: ওয়াকফ বিল নিয়ে কলকাতায় অব্যাহত অবরোধ ও বিক্ষোভের মুখে পোড়ানো হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা। শুক্রবার কলকাতার ধর্মতলার

নাফনদী থেকে আরাকান আর্মির হাতে আটক ৬ জেলেকে ফেরত এনেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ নাফনদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ছয় বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।’ শনিবার দুপুরে

মধ্যপ্রাচ্যে ত্রিপক্ষীয় সংঘাতে তিন সপ্তাহে নিহত ২৫৩০

অনলাইন ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর শুরু হওয়া ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ত্রিপক্ষীয় সংঘাত পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। টানা তিন সপ্তাহ ধরে চলমান

চলতি মাসেই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিশেষ ভিডিও বার্তায় দেশের জনগণ

অযোদ্ধায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তানি সৈন্যরা: হুঙ্কার পাকিস্তানি সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের অযোদ্ধায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে ‘‘নতুন বাবরি মসজিদের প্রথম ইট’’ পাকিস্তানি সৈন্যরা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিনেটর পালওয়াশা মোহাম্মদ

টাঙ্গাইলে গাঁজায় কট-টাকায় খালাস 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গোপন তথ্যের ভিত্তিতে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে ৪২ হাজার টাকা উৎকোচ নিয়ে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে