ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাঘাডাঙ্গা, কুমিল্লাপাড়া ও খোসালপুর বিওপি সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করে ৫৮ বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে প্রবেশের সময় ৩ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয়। তারা নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা।

দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লাপাড়া বিওপির জিনজিরাপাড়া সীমান্ত থেকে ৬ জন পুরুষকে আটক করা হয়, যাদের বাড়ি যশোর জেলায়।

পরে দুপুর ১টার দিকে খোসালপুর সীমান্তের মাঠ এলাকা থেকে ৪ জন নারীকে আটক করা হয়, যারা সবাই বাংলাদেশি নাগরিক। আটক ব্যক্তিদের জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না, থাকবে শুধু এপিবিএনের কাছে। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এজন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা

কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত

অনলাইন ডেস্ক: ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কাশ্মীরের

বেলকুচির সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বুধবার (৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক

জামায়াত ক্ষমতায় এলে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে: এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলাম সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সংসদে গেলে মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবে।

যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে রাজশাহীতে: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ১০ ফেব্রুয়ারি ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে, আইনশৃঙ্খলা

বিতর্কের খাতা খুললেন উপদেষ্টা ফারুকী

ঠিকানা টিভি ডট প্রেস: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। কোনো রকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে টাকা