ভারত চীন সিঙ্গাপুরের মেডিকেল টিমকে কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত চিকিৎসাসেবা দিতে আসা সিঙ্গাপুর, চীন এবং ভারতের ২১ চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধিদলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

এই জাতীয় সংকটকালীন সময়ে তাদের নিষ্ঠা ও সংহতির প্রশংসা করেন এবং জরুরি স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা। এ টিমগুলো কেবল দক্ষতা নয়, হৃদয় নিয়েই এসেছে বলে জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘তাদের উপস্থিতি আমাদের মানবিক ঐক্যের প্রতিফলন এবং বিপদের সময় বৈশ্বিক অংশীদারত্বের মূল্য প্রমাণ করে। আহতদের মধ্যে অনেকেই শিশু। তাদের জরুরি চিকিৎসা এবং ট্রমা কেয়ার নিশ্চিত করতে এই মেডিকেল টিমগুলো স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মিলেমিশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

প্রধান উপদেষ্টা টিমগুলোর দ্রুত আগমন এবং কাজ শুরু করার জন্য কূটনৈতিক সমন্বয়ের প্রশংসা করেন। সফররত চিকিৎসকদের মিশন বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টা অনুরোধ জানান, তারা যেন ভার্চুয়ালি হলেও বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখেন। প্রাতিষ্ঠানিক সহযোগিতা, চিকিৎসা শিক্ষা বিনিময় এবং স্বাস্থ্য খাতে সক্ষমতা উন্নয়ন ও উদ্ভাবনে স্থায়ী সম্পৃক্ততার জন্য।

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, ‘এ ধরনের অংশীদারত্ব জনস্বাস্থ্য এবং জরুরি প্রস্তুতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি তৈরি করতে পারে।’

সাক্ষাৎকালে সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকদের ১০ জন, চীনের আটজন এবং ভারতের চারজন উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সিঙ্গাপুর মিশনের প্রধানও উপস্থিত ছিলেন

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খুলনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলার কাজদিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার কাজদিয়া বাজারে ওবায়েদ

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায়: বিএমএসএফ

ঠিকানা টিভি ডট প্রেস: সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায় তা জানতে চেয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। রবিবার ১২

বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গিয়ে গভীর রাতে আটক ৬

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে

দেশে আসা নিশ্চিত নয় বলে জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল।

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭

আ’লীগের বিচার ও সংস্কারের পরে নির্বাচন হলে আপত্তি নেই হেফাজতের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির লিয়াজোঁ কমিটির উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি। শনিবার (০৫ এপ্রিল), রাত ৮টায় গুলশানে চেয়ারপারসন অফিসে বৈঠকে বসেন